ফখরুল আলম সাজু
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় মো. মুসাব্বির ওরফে বাবলু (২২) নামের এক যুবককে ছুরির আঘাতে হত্যা করা হয়েছে, এ ঘটনায় আহত হয়েছেন মুসাব্বিরের ২ বন্ধু মাসাকিন ও সুজন মিয়া।
২১ মার্চ শনিবার রাতে নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বড়নগর গ্রামের গোজিয়াখাই এলাকায় এই ঘটনা ঘটে, নিহত মুসাব্বির বড়নগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার ঈদের দিন হওয়ায় বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন মুসাব্বির, সন্ধ্যায় বড়নগর গোজিয়াখাই এলাকা দিয়ে যাওয়ার সময় অন্ধকার পথে মোবাইলের টর্চ লাইট জ্বালান তিনি।
সে সময় সড়কের পাশে আড্ডা দিচ্ছিলেন একই গ্রামের তাকবির, তানভীরসহ তাদের কয়েকজন বন্ধু, টর্চের আলো চোখে পড়ায় তারা ক্ষিপ্ত হন এবং মুসাব্বির ও সুজনের সঙ্গে তর্কে জড়ান, তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন।
অভিযোগ উঠেছে, প্রাথমিক বিবাদ মিটে গেলেও রাতে মুসাব্বির ও তার বন্ধুরা গোজিয়াখাই এলাকার একটি দোকানে গেলে পূর্ব পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্র দিয়ে তাকবির, তানভীর ও হাসানসহ একদল যুবক তাদের ওপর হামলা চালায়, এদে মুসাব্বির ও তার দুই বন্ধু গুরুতর আহত হন, স্বজনরা মুসাব্বিরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ লাল ঘোষ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২