সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রংপুর জেলা পুলিশের প্রীতিভোজ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার রংপুর:
- আপডেট সময় : ০৪:৩২:২১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
রংপুর:
আজ (২১ মার্চ) দুপুরে পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে রংপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মেসে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। রংপুর জেলার পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন এর সভাপতিত্বে প্রীতিভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর।
রংপুর জেলা পুলিশ হতে এ সময় আরো উপস্থিত ছিলেন সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর; সনজয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জ, অফিসার, ফোর্সসহ আরও অনেকেই।




























