সারাদেশ

পরশুরাম প্রেসক্লাবের ইফতার মাহফিলে বিশিষ্ট জনদের মিলন মেলা

দেলোয়ার হোসেন,
ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি:

ফেনী জেলায় পরশুরাম প্রেসক্লাবের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে, ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ ও বিশিষ্টজনরা অংশগ্রহণ নেন।

‎৬ মার্চ শুক্রবার বিকেলে পরশুরাম অডিটোরিয়ামে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

প্রেস‎ক্লাবের সভাপতি এমএ হাসানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, ফেনী ১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু।

‎বিশেষ অতিথি ছিলেন, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম শাফায়াত আকতার নূর, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশরাফুল ইসলাম, পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম মানিক, উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, বিশিষ্ট শিল্পপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী স্বপন, পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল হালিম, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন ও দৈনিক এবেলার সম্পাদক যতন মজুমদার।

‎ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মহি উদ্দিন, নির্বাহী সদস্য গাজী মাসুদ রানার সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, ফেনী জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট এমদাদ হোসাইন ও আবদুল আলিম মাকসুদ, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল প্রমুখ।

‎ইফতার মাহফিলে পল্লী বিদ্যুতের ডিজিএম সুহেল আখতার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন সহ সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

‎প্রধান অতিথির বক্তব্যে মুন্সি রফিকুল আলম মজনু বলেন, ইফতারে আমরা যারা উপস্থিত হয়েছি, পরশুরামকে মাদকমুক্ত করতে আমাদের সবাইকে শপথ নিতে হবে, সাংবাদিকরা জাতির দর্পণ হিসেবে কাজ করেন, পরশুরাম প্রেসক্লাবের ইতিবাচক সকল কাজে সহযোগিতা করার আশ্বাস দিয়ে তিনি বলেন, প্রেসক্লাবের স্থায়ী আবাসন গড়তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

‎ইফতার পূর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন পরশুরাম ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম।

saju

Recent Posts

যাত্রাপুরে দিনব্যাপী দুর্গম চরাঞ্চলে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, উপকৃত ৫ শতাধিক মানুষ

স্টাফ রিপোর্টার  রংপুর  আজ (২৩ এপ্রিল) বৃহস্পতিবার দিনভর কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুর…

7 hours ago

তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং

ভিক্টর বিশ্বাস চিতা  কুষ্টিয়ার খোকসার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ৩৮…

7 hours ago

নওগাঁয় ৩ বছরের শিশু সহ একই পরিবারের ৪ জনকে হত্যা

ফখরুল আলম সাজু নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা বাহাদুরপুর ইউনিয়নে ৪ জনকে গলা কেটে হত্যা করেছে…

1 day ago

মৌলভীবাজার বিদ্যুৎস্পৃষ্টে ওয়াইফাই সার্ভিস কর্মীর মৃত্যু

যখন সময় ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আরিফ…

1 day ago

অবশেষে ফুলবাড়ী ও পার্বতীপুরে তৈরি হচ্ছে সংসদ সদস্যর অফিস

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর-৫ (পার্বতীপুর ফুলবাড়ী)-এর জনগণের যাবতীয় সেবা এবং উক্ত এলাকার…

1 day ago

রংপুরে ডিসি’র সাথে যুবদল-সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার রংপুর: রংপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এর সাথে সৌজন্য সাক্ষাত করেছে…

1 day ago

This website uses cookies.