জাতীয়

আমাদের জ্ঞান-বিজ্ঞান প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার
রংপুর:

আজ (শুক্রবার) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সকল শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে, আমাদের জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে। অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে। গড়ে তুলতে হবে একটি স্বনির্ভর বাংলাদেশ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসব কথা বলেন।

উদ্যোক্তাদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, বাজারের চাহিদা অনুযায়ী নিত্য নতুন আধুনিক মানসম্মত ও ব্যবহার উপযোগী স্বাস্থ্য পণ্য উদ্ভাবনে এগিয়ে আসুন। অল্পমূল্যে পাটের ব্যাগ তৈরি ও বিপণন করুন। সৃজনশীল তরুণ প্রজন্মের প্রতি আহ্বান থাকবে, স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে মেড ইন বাংলাদেশ ব্যান্ডিং ও বৈশ্বিক ইকমার্স প্লাটফর্মে যুক্ত হয়ে নতুন উন্মোচন করুন।  

রাষ্ট্রপতি বলেন, বর্তমান কৃষি এবং কৃষকবান্ধব সরকার আগামী পয়লা বৈশাখ অর্থাৎ ১৪ এপ্রিল থেকে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ শুরু করবে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, সাশ্রয়ী মূল্যে কৃষিযন্ত্র ব্যবহারের সুযোগ, সহজ শর্তে কৃষি ঋণ, কৃষি বীমার সুবিধা, ন্যায্য মূল্যে কৃষিপণ্য বিক্রির সুযোগ, কৃষি প্রশিক্ষণ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে আবহাওয়া ও বাজার সংক্রান্ত তথ্যসহ কৃষি সংশ্লিষ্ট তথ্য পেতে সক্ষম হবেন।  সরকারের এসব উদ্যোগের ফলে অর্থনীতি শক্তিশালী হবে।

saju

Recent Posts

যাত্রাপুরে দিনব্যাপী দুর্গম চরাঞ্চলে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, উপকৃত ৫ শতাধিক মানুষ

স্টাফ রিপোর্টার  রংপুর  আজ (২৩ এপ্রিল) বৃহস্পতিবার দিনভর কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুর…

2 hours ago

তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং

ভিক্টর বিশ্বাস চিতা  কুষ্টিয়ার খোকসার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ৩৮…

3 hours ago

নওগাঁয় ৩ বছরের শিশু সহ একই পরিবারের ৪ জনকে হত্যা

ফখরুল আলম সাজু নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা বাহাদুরপুর ইউনিয়নে ৪ জনকে গলা কেটে হত্যা করেছে…

21 hours ago

মৌলভীবাজার বিদ্যুৎস্পৃষ্টে ওয়াইফাই সার্ভিস কর্মীর মৃত্যু

যখন সময় ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আরিফ…

21 hours ago

অবশেষে ফুলবাড়ী ও পার্বতীপুরে তৈরি হচ্ছে সংসদ সদস্যর অফিস

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর-৫ (পার্বতীপুর ফুলবাড়ী)-এর জনগণের যাবতীয় সেবা এবং উক্ত এলাকার…

22 hours ago

রংপুরে ডিসি’র সাথে যুবদল-সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার রংপুর: রংপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এর সাথে সৌজন্য সাক্ষাত করেছে…

22 hours ago

This website uses cookies.