ফুলবাড়ীয়াতে ২ লক্ষ ২০ হাজার ৩৫০ টাকা সমমূল্যের মাদকদ্রব্য উদ্ধার
- আপডেট সময় : ০৮:৪৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

মোঃ রাব্বি হাসান
দিনাজপুর জেলা প্রতিনিধি:
ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক অভিযান চালিয়ে ২ লক্ষ ২০ হাজার ৩৫০ টাকা সমমূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে।
গত ০২ মার্চ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর, বড়গ্রাম, রুদ্রানী এবং আমড়া বিওপি কর্তৃক পৃথক পৃথক ৪টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৪০৩ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ, ৫৩৮ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন এবং ১৯৮ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ আটক করতে সক্ষম হয় হয়েছে।
আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য দুই লক্ষ বিশ হাজার তিনশত পঞ্চাশ টাকা।
ফুলবাড়ী ২৯ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বর জানান মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।



























