ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক নগরীর আইডিয়াল মোড় সংলগ্ন মহাসড়কে বাসচাপায় ঠিকাদার নিহত খুলনায় নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা বৈশাখের ঝড় ও বজ্রপাতে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশংকা কৃষি জমির টপসয়েল কাটা বাধা দিলেন ইউপি সদস্য রহিম উল্লাহ আমজাদহাটে জনমনে স্বস্তি

একটি সূখী সমৃদ্ধ দেশ গড়ার জন্য আদর্শ নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব আবশ্যক মমিনুল হক সরকার

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৮:১৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ ইসমাইল হোসেন,
স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন, শুধু শ্লোগাণ আর সুন্দর বক্তৃব্যের মাধ্যমে সুন্দর দেশ ও সমাজ গড়া যায় না। একটি সূখী সমৃদ্ধ সুন্দর দেশ গড়ার জন্য আদর্শ নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব ও যোগ্য দক্ষ জনশক্তি দরকার।

তিনি আজ ২৭ ফেব্রুয়ারী জুমাবার বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা প্রশিক্ষণ বিভাগ আয়োজিত দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এক কথা বলেন। জেলা প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক মাসুদুর রহমান গিয়াসের সভপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী শিক্ষা শিবিরে অন্যান্যের মধ্যে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারী আবু সাঈদ মুন্না, জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আশরাফুল ইসলাম, মুফতী জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার আবদুল বাকী, দেওয়ান খোরশেদ আলম, মাওলানা খোরশেদ আলম ফারুকী প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মমিনুল হক সরকার বলেন, সোনালী সমাজ গড়ার জন্য সোনালী মানুষ দরকার। আজ থেকে সারে চৌদ্দশত বছর পুর্বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সা. কুরআনের আলোয় আলোকিত একদল মানুষ গড়েছিলেন, যারা সবাই ছিলেন সোনালী মানুষ, পৃথিবীর সেরা মানুষ, তাদের মাধ্যমেই মদীনায় একটি সোনালী সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। আজও যদি কুরআনের আলোয় আলোকিত নৈতিকগুণ সম্পন্ন নেতৃত্ব ও কর্মী বাহিনী তৈরী করা যায় তবে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি জামায়াতে ইসলামীর কর্মীদেরকে কুরআন সুন্নাহর আলোকে নিজেদেরকে গড়ে তোলার জন্য আহ্বান জানান।

জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, একটি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের পরে পনেরো বছরের কিশোরী ধর্ষিতা হওয়ার পর তার বাবার কাছ থেকে ছিনিয়ে তাকে নরপশুরা হত্যা করার পরে দেশে কোনো সরকার আছে কি না, এই প্রশ্ন আজ বড় হয়ে দেখা দিয়েছে। যারা এই অপরাধের সাথে জড়িত সবাই সরকারী দলের সাথে সম্পৃক্ত। সরকার যত ভালো কথাই বলুক তারা জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য ভালো কোনো আদর্শ উপস্থাপন করতে পারেনি। একদল চাঁদাবাজ, দখলবাজ আর ধর্ষক দ্বারা জাতির কাঙ্খিত মুক্তি অর্জন সম্ভব নয়।

তিনি বলেন, ইসলামই মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিৎ করতে পারে কেবলমাত্র ইসলাম। নিজেদেরকে ইসলামের আলোকে গড়ে তোলার সাথে সাথে সমাজের সব শ্রেণি ও পেশার মানুষের কাছে ইসলামের শাশস আহ্বান তুলে ধরার জন্য তিনি অহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস বলেন, ইসলামী আদর্শের ভিত্তিতে যে সংগঠন পরিচালিত হয়, তারা কখনো খুন ধর্ষণ চাঁদাবাজিতে জড়িত হয় না। তিনি প্রতিটি পাড়া মহল্লায় জামায়াতে ইসলামীর সাংগঠনিক ভিত্তিতে মজবুত করার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

একটি সূখী সমৃদ্ধ দেশ গড়ার জন্য আদর্শ নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব আবশ্যক মমিনুল হক সরকার

আপডেট সময় : ০৮:১৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬