ফখরুল আলম সাজু
ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলার পূর্ব ছাগলনাইয়া বাগান বাড়ির কৃতি সন্তান মোঃ রমজান আলী সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদলের সহ-প্রচার সম্পাদক নির্বাচিত হবার পর তার এই সাফল্যে আনন্দিত ও গর্বিত বাগানবাড়ী এলাকাবাসী সহ উপজেলার সর্বস্তরের মানুষ।
নব-নির্বাচিত এই নেতাকে বিভিন্ন সামাজিক মাধ্যম ও ব্যক্তিগত ভাবে অভিনন্দন জানাচ্ছেন শুভাকাঙ্ক্ষীরা।
মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার
সহ-প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মোঃ রমজান আলী তার এলাকাকে আদর্শ ও নিরাপদ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি জানান, তার প্রধান লক্ষ্য হবে বাগানবাড়ী এলাকা থেকে মাদক, কিশোর গ্যাং এবং ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধিগুলো নির্মূল করা।
রমজান আলী আরো বলেন: আমাদের তরুণ সমাজকে সঠিক পথে রাখতে হলে এলাকাকে মাদকমুক্ত করা জরুরি।
একইসাথে কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে, বাগানবাড়ীর যুবসমাজ এই উদ্যোগের সাথে ঐক্যবদ্ধ আছে, এলাকাবাসীর সহযোগিতা কামনা।
তিনি আরও জানান যে, সাধারণ মানুষ ও সচেতন মহলের পূর্ণ সমর্থন থাকলে বাগানবাড়ীকে একটি আদর্শ এলাকায় রূপান্তর করা সম্ভব।
বাগানবাড়ীর যুবসমাজ ইতিমধ্যে তার এই মহৎ উদ্যোগের প্রতি একাত্মতা ঘোষণা করেছে, রমজান আলী বিশ্বাস করেন, সামাজিক এই আন্দোলন সফল হলে সমাজ থেকে অপরাধ প্রবণতা চিরতরে দূর হবে।
নব-নির্বাচিত এই নেতার এমন জনকল্যাণমুখী ভাবনায় এলাকায় ব্যাপক ইতিবাচক সাড়া দেখা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২