ফখরুল আলম সাজু
ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে ইউনিয়ন তৃণমূল দল এর এক নেতার বিরুদ্ধে একই পরিবারের ৪ সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
গত ২৩ ফেব্রুয়ারি সোমবার বিকেলে ফুলগাজী উপজেলার দক্ষিণ ধর্মপুর গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের স্বজনরা জানান, গত সোমবার বিকেলে আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামে পারিবারিক একটি বিষয় নিয়ে ইউনিয়ন তৃণমূল দলের সহ-দপ্তর সম্পাদক রিপণ ভূঁইয়ার সাথে তার প্রতিবেশীদের কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে রিপণ ভূঁইয়া দেশীয় অস্ত্র দিয়ে ওই পরিবারের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে, হামলায় একই পরিবারের ৪জন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, স্বজনদের দাবি, আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কা জনক, চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন, সংঘর্ষ চলাকালীন অভিযুক্ত রিপণ ভূঁইয়ার বোনও আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
এ বিষয়ে ফেনীর ফুলগাজী থানার পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, হামলার ঘটনাটি সোমবার ঘটলেও এখন পর্যন্ত বৃহস্পতিবার সকাল ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।
পুলিশ আরও জানিয়েছে, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে, বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২