Header Premium (728×90)

জাতীয়

জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে রংপুরে ২৮ মার্চ সাংবাদিকদের ইনসার্ভিস ট্রেনিং

স্টাফ রিপোর্টার
রংপুর:
১৯৮২ সালে প্রতিষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা (সরকারী নিবন্ধন সংখ্যা ৯৫০৭৪) এর আয়োজনে ইনশাআল্লাহ্ আগামী ২৮ মার্চ রংপুর শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে সাংবাদিকদের ইনসার্ভিস ট্রেনিং।
এতে অংশ নিতে মাত্র ৩শ টাকায় রেজিষ্ট্রেশন চলবে ২৮ ফেব্রুয়ারী রাত ১০টা পর্যন্ত।

গত ২২ ফেব্রুয়ারী বেলা ১১টায় সংস্থার রংপুর জেলা, মহানগর এর জরুরী সভায় এই প্রস্তাব অনুমোদন করা হয়। রংপুর মহানগর সভাপতি মো: আব্দুর রহমান এর সভাপতিত্বে ও জেলা কমিটির সভাপতি ধ্রুবকরাজ এর সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সচিব ও রংপুর বিভাগ সভাপতি আশরাফ খান কিরণ।

বিশেষ আলোচক ছিলেন, রংপুর বিভাগীয় সাধারন সম্পাদক মো: তারেক বাপ্পী। এতে রংপুর জেলা কমিটির সাধারন সম্পাদক মো: জাকির হোসেন সুজন, মানবাধিকার সম্পাদক মো: নুরুজ্জামান, দপ্তর সম্পাদক শাহ্ মো: জাহিদ হোসেন, প্রচার সম্পাদক সালাহ্ উদ্দিন রোমান, তথ্য ও যোগাযোগ সম্পাদক আব্দুল কুদ্দুস, নির্বাহী সদস্য জিয়াউর রহমান, নাজমুস সাকিব, শ্রী পরিতোষ, মাহবুব রহমান বিপ্লব, আরজুমান বেগম, আবু নাঈম, মো: সুজা মিয়া, তারেকুল ইসলাম, রংপুর মহানগর কমিটির কমিটির সাধারন সম্পাদক সুজা উদ্দিন সরকার সুয়েজ, মানবাধিকার সম্পাদক মো: শাহ্ শামসুদ্দোহা, নির্বাহী সদস্য আরিফুল ইসলাম, সহ জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।

গত ২২ অক্টোবর রংপুর সার্কিট হাউসে অনুষ্ঠিত শহীদ, আহত ও সাহসী সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানের আয় ব্যয় হিসাব এবং ২৭ নভেম্বর ঢাকা ইন্জিনিয়ার্স ইন্সটিটিউশনে অনুষ্ঠিত কেন্দ্রীয় সম্মেলনে যোগ দিতে যাতায়াত, আবাসন হিসাব, রংপুরে ৩১ ডিসেম্বর কম্বল বিতরন সুসম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। পরে সভার প্রধান আলোচক জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সচিব ও রংপুর বিভাগ সভাপতি আশরাফ খান কিরণ, জেলা ও মহানগরীর সভাপতি সাধারন সম্পাদক গনের হাতে স্যুভেনিয়র তুলে দেন।

এর আগে ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল শহীদ ভাষা সৈনিক সহ দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদদের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

saju

Recent Posts

আমজাদ হাট যুবলীগ নেতা হত্যা মামলায় আরো দুই আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ফেনাপুষ্করনী ৯ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ…

5 minutes ago

পরশুরামের নব-নিযুক্ত ইউএনও সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উন্নয়ন, জনসেবা ও গণমাধ্যমের দায়িত্বশীল…

13 minutes ago

ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ৪ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনীতে অরাজনৈতিক সংগঠন হেযবুত তওহীদ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে…

22 minutes ago

বেনাপোলে এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা

যখন সময় ডেস্ক রিপোর্ট: যশোর জেলা স্থলবন্দর বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি "এনসিপি" এর মুখ্য সমন্বয়ক…

30 minutes ago

সব দলকে কর্মকাণ্ড চালানোর সুযোগ দিতে চাই, মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার রংপুর: আজ (৩ জুন) বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলার কুমারপুর উচ্চবিদ্যালয় মাঠে…

37 minutes ago

সোনারগাঁয়ে জামায়াতের কুরআন শিক্ষা প্রোগ্রামে হামলার অভিযোগ, আহত ৫

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত সহীহ কুরআন…

47 minutes ago

This website uses cookies.