ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশী নিহত ডিএমপির উদ্যোগে গুলশানে হেলমেট ভাঙ্গার ব্যতিক্রমী কর্মসূচি রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হযরত শাহজালাল বিমান বন্দরে কোটি টাকার সোনা ও বিদেশী মুদ্রা সহ হজ্ব কাফেলার মোয়াল্লেম আটক জীবননগরে চিকিৎসক সংকট, সেবা থেকে বঞ্চিত মানুষ রংপুর অঞ্চলে কৃষিতে সুবাতাস লেগেছে যৌতুকের দাবিতে নির্যাতন, শৈলকুপায় অন্তঃসত্ত্বা গৃহবধূর বিষপানে মৃত্যু বিসিবি বাপের দোয়া ক্রিকেট বোর্ড, হাসনাত আবদুল্লাহ কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট গাজীপুরে ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়িকে খুন, পুত্রবধূ সহ গ্রেফতার-৩

খোকসায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মাঠ দিবস

মো: আকাশ হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি 
  • আপডেট সময় : ১১:১৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মো: আকাশ হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি 

কুষ্টিয়ার খোকসায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের অর্থায়নে বাস্তবায়িত সরিষা প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

২৪’ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে খোকসা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের সিংঘরিয়া গ্রামের মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কুষ্টিয়া খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. শওকত হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর অঞ্চলের তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ মোঃ হাসান আলী, কুষ্টিয়া জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ এ কে এম কামরুজ্জামান, কুষ্টিয়া খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মো: ওয়াহিদুজ্জামান, খোকসা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আব্দুল্লাহ আল নোমান, প্রেসক্লাবের সভাপতি পুলক সরকারসহ প্রায় শতাধিক কৃষাণ কৃষাণি।

মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমন ধান কেটে বোরো ধান লাগানোর আগ পর্যন্ত জমি পড়ে থাকে। এই সময়টাতে যদি সরিষা চাষ করা হয়, এবং প্রযুক্তি ব্যবহার করে চাষ করি, তাহলে ১ বিঘা জমিতে চাষ করলে স্বল্প সময়ে অল্প খরচে ১০ থেকে ১২ হাজার টাকা লাভ করা সম্ভব। একই সাথে সরিষা চাষ করে তেলের আমদানি কমিয়ে আনা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খোকসায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মাঠ দিবস

আপডেট সময় : ১১:১৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬