ফ্যামিলি কার্ডে নগদ টাকা মিলবে
- আপডেট সময় : ০২:২৪:২০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে

ফখরুল আলম সাজু
দেশের সাধারণ মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকারের বড় প্ল্যান বাস্তবায়ন পদক্ষেপ নিয়েছে সরকার, প্রাথমিক ভাবে দেশের ৫ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
ফ্যামিলি কার্ডে মিলবে নগদ সহায়তা বৈঠক শেষে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ সাংবাদিকদের জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরাসরি নগদ অর্থ প্রদান করা হবে।
তিনি আরও স্পষ্ট করেন যে, এই কার্ড বিতরণের ক্ষেত্রে দেশের হত দরিদ্র জনগোষ্ঠী এবং নারীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে, মূলত স্বচ্ছতা নিশ্চিত করতে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে ডিজিটাল পদ্ধতিতে এই অর্থ সুবিধা ভোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে।
ঈদের আগেই পাইলট প্রজেক্ট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানান, আসন্ন ঈদুল ফিতরের আগেই এই কর্মসূচির পাইলট প্রজেক্ট বা পরীক্ষা মূলক কার্যক্রম শুরু হবে, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই চান ঈদের আগেই যেন অন্তত একটি নির্দিষ্ট অংশে এই কার্যক্রম শুরু করা যায়।
বর্তমানে এই কার্ড কীভাবে বিতরণ করা হবে এবং অর্থ স্থানান্তরের প্রক্রিয়া কী হবে, তা নিয়েই বিস্তারিত কাজ চলছে।



























