সংবাদ শিরোনাম :
কৃতজ্ঞ হৃদয়ের সুখ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:১৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

কবি সরদার আব্দুস সালাম
নিজ গৃহে বসিয়া যে জন,
আকাশ ছুঁইতে চায় না মন,
যাহা আছে তাহাতে সুখী ,
সে-ই জীবনে সত্যরেখা লিখি।
নহে যার চাহিদা অতল,
নাহি করুণ কপট হতাশা বল,
জীবনের ক্ষুদ্র দানেই হাসে,
আল্লাহর রহমত হৃদয়ে ভাসে।
ধন নাই, তবু শান্ত প্রাণে,
জ্ঞান নাই, তবু থাকে জ্ঞানে।
যাহা পায় তাহাতে রহে তৃপ্ত,
চাহে না কাহারো অংশ ভুক্ত।
কত আশা অপূর্ণ থাকে,
তবু সে ক্ষোভে জীবন না ঢাকে।
কত যন্ত্রণা আড়ালে সয়ে,
“আলহামদুলিল্লাহ্” মুখে কহে।
হে মানুষ! হৃদয় বুঝে যদি,
তবু থাকে আশীর্বাদের নদী।
অন্তরে যদি শুকরিয়া বাজে,
জীবন নাচে আনন্দসাজে।
জানিয়া রাখ, কৃতজ্ঞ প্রাণে
থাকে সুখের রাজ্য গোপনে।
নিজের অবস্থানে কর যদি প্রীতি,
সেই জীবনে রহে না ব্যথা-নীতি।






















