জান্নাতুল ফাহিমা তানহা,
নিজেস্ব প্রতিনিধি:
কক্সবাজারের রামু ফতেখাঁরকুল এলাকা থেকে দেড় লাখ পিস ইয়াবা সহ হারুন (২৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে রামু থানা পুলিশ, এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বর বিহীন পিকআপ জব্দ করা হয়েছে।
১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস।
আটক হারুন খুনিয়া পালং ইউনিয়নের পূর্ব দারিয়ার দিঘী মন্ডলপাড়া এলাকার হোসেন আহমদের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, মঙ্গলবার সকালে খবর আসে, কয়েকজন মাদক কারবারি নম্বর বিহীন একটি পিকআপে ডাম্প ট্রাক করে মরিচ্যা থেকে রামু হয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দিকে বিপুল পরিমাণ ইয়াবা পাচার করছে, এমন সংবাদের ভিত্তিতে রামুর শিকল ঘাটা ব্রিজের ২০০ গজ দক্ষিণে মরিচ্যা-রামু পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি শুরু করে পুলিশ, সকাল ৯টা ১৫ মিনিটে রামু বাইপাস মুখী একটি নম্বর বিহীন পিকআপ চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করলে পুলিশ থামার সংকেত দেয়, কিন্তু চালক সংকেত অমান্য করে ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা করে।
একপর্যায়ে পিকআপটি রামু থানার ফতেখাঁরকুল ইউনিয়নের রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থামে, গাড়ি থেকে ৩ থেকে ৪ জন নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে মো. হারুনকে একটি সাদা বস্তা সহ আটক করা হয়।
পরে উদ্ধার করা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১৫টি প্যাকেট পাওয়া যায়, প্রতিটি প্যাকেটে ১০ হাজার করে মোট ১ লাখ ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস।
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা দক্ষিণ মুগদা পাড়া বিশ্বরোড় সংলগ্নে এলাকার সিঙ্গার গলি সড়কের বেহাল…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রির্পোটার ফেনী: ফেনী জেলায় বর্তমানে তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে,…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা যাত্রাবাড়ী থানা কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে…
স্টাফ রিপোর্টার রংপুর রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডন কে গণসংবর্ধনা…
হাফিজুর রহমান নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬…
This website uses cookies.