ব্রেকিং নিউজ

পটিয়া ভবন মালিক সমিতির সাধারণ সভায় এম এ কাশেমকে সভাপতি ও আমির হোসাইনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

পটিয়া ভবন মালিক সমিতির সাধারণ সভা গতকাল ১৮ই ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় পটিয়া নোঙ্গর রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় সভাপতিত্ব করেন আহবায়ক মোঃ নুরুল ইসলাম ও সঞ্চলনা করেন সোহেল মোহাম্মদ নিজাম উদ্দীন। এসময় পটিয়া পৌরসভাস্থ ভবন মালিকদের উপস্থিতিতে সর্ব-সম্মতিক্রমে পূর্বের গঠিত আহবায়ক কমিটি বিলুপ্ত করে, এম এ কাশেমকে সভাপতি ও আমির হোসাইকে সাধারণ সম্পাদক করে নব-গঠিত কমিটি ঘোষনা করা হয়। উক্ত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি জনাব আমীর হোসেন, সহ-সভাপতি নুরুল ইসলাম ও সাবেক কমিশনার হাসান মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুলহাসুর রহমান লিংকন ও আনোয়ার হোসেন, অর্থ-সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সোহেল মোহাম্মদ নিজাম উদ্দীন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ মোহাম্মদ ফয়েজুল ইসলাম, দপ্তর সম্পাদক আবু মুছা, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবা আজমেরী মিষ্টি এবং কার্যকরী সদস্য জয়দেব বড়–য়া, গাজী আসিফ ইকবাল ও শহীদুল আলম কে নিয়ে ২ (দুই) বছর মেয়াদের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়।
এসময় পটিয়া পৌরসভাস্থ ভবন মালিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- সম্মানিত পৌর মেয়র আইয়ুব বাবুল, এটিএম আবু তালেব, বাবু রাম শেখর নাথ, মাহাবুবুর রহমান, দিদারুল আলম, শফিউল আলম, আবু তাহের, আবদুর রহিম মিঠু, শফিকুল আলম বশর, শফিকুল ইসলাম, দীপক ধর, ফেরদৌস আলম চৌধুরী, তরিকুল ইসলাম, জয়নাল আবেদিন আবু, জাহাঙ্গীর আলম, নঈমুল ইসলাম, আনিসুর রহমান, এড. লুৎফর রহমান, মহিউদ্দিন আল-কাদেরী বাবু, নুরুল আলম, আমির হোসেন, মাহাবুবুল আলম, সেলিম উল্লাহ, আবুল কাসেম, আবুল কালাম, নুর মোহাম্মদ, মোহাম্মদ ইউসুফ, সোহরার হোসেন, শাহনেওয়াজ, আবুল খায়ের খোকন, নাঈম রুবেল, ফজলুল করিম, রাশেদ করিম, আবদুল মতিন, লোকমান হাকিম, আবুল হাসান সহ আরো অনেকে।
উপস্থিত বক্তারা জানান- পটিয়াতে ব্যবসার সুন্দর পরিবেশ সৃষ্টি করা এবং ভাড়াটিয়া ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করাই পটিয়া ভবন মালিক সমিতির উদ্দেশ্যে। সমিতির সকল সদস্যদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সমিতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বলে নব গঠিত কমিটির সভাপতি-সাধারন সম্পাদক আশা ব্যাক্ত করেন।

editor

Recent Posts

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

6 hours ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

7 hours ago

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় চারজন…

7 hours ago

জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এখনো বাড়ানো…

8 hours ago

সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু

ফখরুল আলম সাজু সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় নিজ বসত ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে আরশ…

14 hours ago

নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনা জেলা মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের ১ নার্সের…

14 hours ago

This website uses cookies.