ডেস্ক রিপোর্ট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার ২টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ বেসরকারিভাবে তাদের বিজয়ী ঘোষণা করেন।
মাগুরা-১ (মাগুরা সদর শ্রীপুর) আসনে বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খান ধানের শীষ প্রতীক ১ লক্ষ ৮৩ হাজার ৬৬৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী আব্দুল মতিন দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ৮৮ হাজার ৩৩৬ ভোট।
এছাড়া এ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লক্ষ ৩০৪টি এবং ‘না’ ভোট পড়েছে ৬৪ হাজার ৮৩৬টি।
মাগুরা-২ (মাগুর সদর "আংশিক" শালিখা ও মহম্মদপুর) আসনে বিএনপি প্রার্থী নিতাই রায় চৌধুরী ধানের শীষ প্রতীক ১ লক্ষ ৪৭ হাজার ৮৯৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী মো. মুশতারশেদ বিল্লাহ দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ১ লক্ষ ১৭ হাজার ১৮ ভোট।
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২