রাজনীতি

পাবনার ৫ আসনে মধ্যে বিএনপি বিজয়ী ২টি, জামায়াত বিজয়ী ৩টি

ডেস্ক রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ৫টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি প্রার্থী ২টি বিজয়ী ও জামায়াতে ইসলামীর প্রার্থী ৩টি জয়লাভ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে জেলা রিটার্নিং অফিসার ও পাবনা জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা বেসরকারি ভাবে ৫টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

পাবনা-১ (সাঁথিয়া ও বেড়া) আসনে জামায়াতে ইসলামী প্রার্থী ব্যারিষ্টার নাজিবুর রহমান মোমেন দাঁড়িপাল্লা প্রতীক ১ লক্ষ ২৯ হাজার ৯৭৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শামসুর রহমান ধানের শীষের প্রতীক পেয়েছেন ১ লক্ষ চার হাজার ২৪৫ ভোট।

পাবনা-২ (সুজানগর ও বেড়া) আসনে বিএনপি প্রার্থী একেএম সেলিম রেজা হাবিব ধানের শীষ প্রতীক ২ লক্ষ ১৫ হাজার ৪০৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী হেসাব উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ৭৭ হাজার ২৪২ ভোট।

পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে জামায়াতে ইসলামী মুহাম্মাদ আলী আছগর দাঁড়িপাল্লা প্রতীক ১ লক্ষ ৪৭ হাজার ৪৭৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন ধানের শীষের প্রাতীক পেয়েছেন১ লক্ষ ৪৪ হাজার ২০৬ ভোট।

পাবনা-৪ (ঈশ্বরদী ও আটঘরিয়া) আসনে জামায়াতে ইসলামী প্রার্থী আবু তালেব মণ্ডল দাঁড়িপাল্লা প্রতীক ১ লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব ধানের শীষ প্রতীক পেয়েছেন ১ লক্ষ ৩৩ হাজার ৯৯২ ভোট।

পাবনা-৫ (সদর) আসনে বিএনপি প্রার্থী এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস ধানের শীষ প্রতীক ১ লক্ষ ৮১ হাজার ১৬৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ১৮৬ ভোট।

saju

Recent Posts

শেরপুরে জমি রেজিস্ট্রিতে চরম ভোগান্তি।

নিজস্ব প্রতিবেদনঃ বগুড়ার শেরপুর উপজেলায় মোট ২৩৬টি মৌজা নিয়ে গঠিত। প্রতিদিনই এখানে জমি ক্রয়-বিক্রয়ের কার্যক্রম…

9 hours ago

মুগদা বিশ্বরোড় সিঙ্গার গলিতে ভাঙ্গা সড়ক, চরম দুর্ভোগে এলাকাবাসী

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা দক্ষিণ মুগদা পাড়া বিশ্বরোড় সংলগ্নে এলাকার সিঙ্গার গলি সড়কের বেহাল…

20 hours ago

ফেনীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে সাধারণ মানুষ

তিমির চন্দ্র দাস, ক্রাইম রির্পোটার ফেনী: ফেনী জেলায় বর্তমানে তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে,…

20 hours ago

রাজধানীতে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম, নিহত ১

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা যাত্রাবাড়ী থানা কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে…

1 day ago

রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে রসিক প্রশাসককে গণসংবর্ধনা

স্টাফ রিপোর্টার রংপুর  রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডন কে গণসংবর্ধনা…

1 day ago

বেগমগঞ্জে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব উদযাপন

হাফিজুর রহমান নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে…

1 day ago

This website uses cookies.