রাজনীতি

রাজশাহী ৬টি আসনে মধ্যে বিএনপি বিজয়ী ৪টি, জামায়েত বিজয়ী ২টি

ডেস্ক রিপোর্ট:

রাজশাহী জেলার ৬টি আসনের মধ্যে ৪টিতে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন। অন্য ২টি আসনে জামায়াত ইসলামের প্রার্থী বিজয়ী হয়েছেন।

রাজশাহী জেলার ৬টি আসনের মধ্যে এখন পর্যন্ত পোস্টল ভোট সহ বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

১৩ ফেব্রুয়ারী শুক্রবার রাত ২টার দিকে রিটানিং অফিসার আফিয়া আখতার ফলাফল ঘোষণা করেন।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে জামায়াত ইসলামী প্রার্থী মুজিবুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক ১ লক্ষ ৭১ হাজার ৭৮৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শরীফ উদ্দীন ধানের শীষ প্রতীক পেয়েছেন ১ লক্ষ ৬৯ হাজার ৯০২ ভোট। মোট ১৬০ কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফল।

রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু ধানের শীষ প্রতীক ১ লক্ষ ২৮ হাজার ৫৪৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট। মোট কেন্দ্র ১১৬টি এর মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফল।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন ধানের শীষ প্রতীক ১ লক্ষ ৭৬ হাজার ৩১৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ১ লক্ষ ৩৭ হাজার ৯২৭ ভোট। মোট কেন্দ্র ১৩১টি। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল।

রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াত ইসলামী প্রার্থী ডা. আব্দুল বারী সরদার দাঁড়িপাল্লা প্রতীক ১ লক্ষ ১৫ হাজার ২২৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ডি এম ডি জিয়াউর রহমান ধানের শীষ প্রতীক পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৬১ ভোট। মোট এর মধ্যে ১২২ টি সবকটি কেন্দ্রের ফলাফল।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল ধানের শীষ প্রতীক ১ লক্ষ ৫৩ হাজার ৪২৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা মনজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ৭৩ হাজার ৪৪৫ ভোট। এরমধ্যে মোট ১৩২ টি কেন্দ্রের ভোটের ফলাফল।

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদ ধানের শীষ প্রতীক ১ লক্ষ ৪৮ হাজার ৬৭২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী নাজমুল হক দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট। এর মধ্যে মোট ১১৯ ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল।

saju

Recent Posts

শেরপুরে জমি রেজিস্ট্রিতে চরম ভোগান্তি।

নিজস্ব প্রতিবেদনঃ বগুড়ার শেরপুর উপজেলায় মোট ২৩৬টি মৌজা নিয়ে গঠিত। প্রতিদিনই এখানে জমি ক্রয়-বিক্রয়ের কার্যক্রম…

9 hours ago

মুগদা বিশ্বরোড় সিঙ্গার গলিতে ভাঙ্গা সড়ক, চরম দুর্ভোগে এলাকাবাসী

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা দক্ষিণ মুগদা পাড়া বিশ্বরোড় সংলগ্নে এলাকার সিঙ্গার গলি সড়কের বেহাল…

20 hours ago

ফেনীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে সাধারণ মানুষ

তিমির চন্দ্র দাস, ক্রাইম রির্পোটার ফেনী: ফেনী জেলায় বর্তমানে তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে,…

20 hours ago

রাজধানীতে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম, নিহত ১

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা যাত্রাবাড়ী থানা কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে…

1 day ago

রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে রসিক প্রশাসককে গণসংবর্ধনা

স্টাফ রিপোর্টার রংপুর  রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডন কে গণসংবর্ধনা…

1 day ago

বেগমগঞ্জে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব উদযাপন

হাফিজুর রহমান নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে…

1 day ago

This website uses cookies.