ডেস্ক রিপোর্ট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার চারটি আসনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর মধ্যে কক্সবাজার–৪ আসনে ১ হাজার ৫৪৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী।
১৩ ফেব্রুয়ারী শুক্রবার ভোরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান ৪টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ধানের শীষ প্রতীক ২ লক্ষ ২০ হাজার ৫৬৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল্লাহ আল ফারুক দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ১ লক্ষ ২৪ হাজার ৭২৬।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বিএনপির প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ধানের শীষ প্রতীক ১ লক্ষ ২৪ হাজার ৬৬০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী হামিদুর রহমান আযাদ দাঁড়িপাল্লা পেয়েছেন ৮৯ হাজার ৮১৭ ভোট।
কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও)
আসনে বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল তিনি বিএনপির কেন্দ্রীয় মৎস্য জীবী বিষয়ক সম্পাদক। লুৎফুর রহমান কাজল ধানের শীষ প্রতীক ১ লক্ষ ৮১ হাজার ৪৬০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী শহিদুল আলম বাহাদুর দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ১ লক্ষ ৫২ হাজার ৯৯৪ ভোট।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির প্রার্থী ও দলের জেলা শাখার সভাপতি শাহজাহান চৌধুরী ধানের শীষ প্রতীক ১ লক্ষ ২৩ হাজার ৫৮২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী নুর আহমদ আনোয়ারী দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ১ লক্ষ ২২ হাজার ৩৩ ভোট।
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২