চাঁদপুরে ৫টি আসনে বিএনপি ৪টি আসনে বিজয়ী, স্বতন্ত্র ১টিতে বিজয়ী
- আপডেট সময় : ০৫:২৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসনের মধ্যে ৪টি আসনে হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়ী শুধুমাত্র চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী এম এ হান্নান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাঁচটি আসনের ৭১১টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার।
চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপি প্রার্থী আ ন ম এহছানুল হক মিলন ধানের শীষ প্রতীক ১ লক্ষ ৩৩ হাজার ১৬২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী প্রার্থী আবু নছর মোহাম্মদ মকবুল আহমেদ দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ৬৭ হাজার ৭৭ ভোট। ১১১টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে।
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি প্রার্থী মো. জালাল উদ্দিন ধানের শীষ প্রতীক ১ লক্ষ ৭০ হাজার ৫৮৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় এলডিপি প্রার্থী মো. বিল্লাল হোসেন ছাতা প্রতীক পেয়েছেন ৫৪ হাজার ৭৩৩ ভোট। ১৫৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে।
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ ধানের শীষ প্রতীক ১ লক্ষ ৬৫ হাজার ৪০৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী প্রার্থী মো. শাহজাহান মিয়া দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ১ লাখ ৮৬৫ ভোট। ১৬৬ কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান চিংড়ি মাছ প্রতীক ৭৩ হাাজার ৫৯৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো. হারুনুর রশিদ ধানের শীষ প্রতীক পেয়েছেন ৬৭ হাজার ৮৩৩ ভোট এবং জামায়াতে ইসলামী প্রার্থী মো. বিল্লাল হোসেন মিয়াজী দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন ৬২ হাজার ২৭৩ ভোট।
১১৯টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বিএনপি প্রার্থী মো. মমিনুল হক ধানের শীষ প্রতীক ১ লক্ষ ৮০ হাজার ৯১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মো. নেয়ামুল বশির এলডিবির ছাতা প্রতীক পেয়েছেন ৭১ হাজার ৮৫০ ভোট। ১৫৯টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে।
জেলা রিটানিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার বলেন, চাঁদপুর সবগুলো আসনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন হয়েছে। সবাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। আশা করি সবাই জনগণের উন্নয়নে কাজ করবেন।




























