নারায়ণগঞ্জ জেলা ৫টি আসনে ৪টি বিজয়ী বিএনপি, ১টি বিজয়ী এনসিপি
- আপডেট সময় : ০১:৩৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়গঞ্জের ৫টি আসনের মধ্যে ৪টিত জয়ী হয়েছেন বিএনপি জোটের মনোনীত প্রার্থীরা, ১টি জয় পেয়েছেন এগারো দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী।
১৩ ফেব্রুয়ারী শুক্রবার ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রাথমিক ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির ফলাফল ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া (দিপু) ধানের শীষ প্রতীক ১ লক্ষ ৫৬ হাজার ৩৫৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলাম দাড়িপাল্লা প্রতীক আনোয়ার হোসেন মোল্লা পেয়েছেন ৯১ হাজার ৬৯০ ভোট, এ আসনে ভোটের হার ছিল ৬৩ দশমিক ৯৬ শতাংশ, মোস্তাফিজুর রহমান ভুঁইয়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তিনি প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
নারায়ণগঞ্জ-২ (আড়াই হাজার) আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদ ধানের শীষ প্রতীক ১ লক্ষ ২৫ হাজার ৬৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলাম দাড়িপাল্লা প্রতীক ইলিয়াস মোল্লা পেয়েছেন ৮২ হাজার ৯৮৭ ভোট, এ আসনে ভোটের হার ছিল ৬৫ শতাংশ, নজরুল ইসলাম আজাদ বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, তিনিও প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।
নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম (মান্নান) ধানের শীষ প্রতীক ১ লক্ষ ৫৫ হাজার ৪০০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াতে ইসলাম দাড়িপাল্লা প্রতীক ইকবাল হোসাইন ভূঁইয়া পেয়েছেন ১ লক্ষ ৩৪ হাজার ৯১৮ ভোট, এখানে ভোটের হার ছিল ৫৭ দশমিক ৪১ শতাংশ, আজহারুল ইসলাম মান্নান বিএনপির নির্বাহী কমিটির সদস্য, তিনি প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্দিরগঞ্জ) আসনে ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির এনসিপি প্রার্থী আবদুল্লাহ আল আমিন শাপলা কলি প্রতীক ১ লক্ষ ৬ হাজার ১৭১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি নেতৃত্বাধীন শরিক দলের প্রার্থী মনির হোসেন কাসেমী খেজুর গাছ প্রতীক পেয়েছেন ৮০ হাজার ৬১৯ ভোট, আবদুল্লাহ আল আমিন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব, তিনি প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।
নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে বিএনপি প্রার্থী আবুল কালাম ধানের শীষ প্রতীক ১ লক্ষ ১৪ হাজার ৭৯৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিসের প্রার্থী এ বি এম সিরাজুল মামুন দেয়াল ঘড়ি প্রতীক পেয়েছেন ১ লক্ষ ১০ হাজার ১৯৬ ভোট, ভোটের হার ছিল ৫৬ দশমিক ৫১ শতাংশ, আবুল কালাম এ আসনের ৩ বারের সাবেক সংসদ সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সভাপতি।




























