কিশোরগঞ্জ জেলার ছয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপির জয়, একটি জয় স্বতন্ত্র
- আপডেট সময় : ১০:৪১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে

মোঃ পলাশ সালমান
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং একটি স্বতন্ত্র বিএনপি বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন, এসব আসনের কেন্দ্র ভিত্তিক ফলাফলে এই তথ্য জানা গিয়েছে।
বেসরকারি ভাবে নিবার্চিত ৬টি আসনের ফলাফল:-
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে ধানের শীষের প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী মাজহারুল ইসলাম ২৩ হাজার ৪৫৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে, মাজহারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৯৪৬ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা হেদায়েতুল্লাহ হাদী পেয়েছেন ৯৯ হাজার ৪৮৮ ভোট।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে ধানের শীষের প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী এড. মো. জালাল উদ্দিন ২৪ হাজার ৬৫৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে, এড. মো. জালাল উদ্দিন পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৬১৬ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৫৭ ভোট।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে ধানের শীষের প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী ড. এম ওসমান ফারুক ১১ হাজার ২০২ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে, ড. এম ওসমান ফারুক পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২২৪ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী ডা. কর্নেল (অব.) জেহাদ খান পেয়েছেন ১ লাখ ১ হাজার ২২২ ভোট।
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে ধানের শীষের প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী এড. ফজলুর রহমান ৭৬ হাজার ৯০৭ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে, এড. ফজলুর রহমান পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৫৫৩ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী এড. রোকন রেজা শেখ পেয়েছেন ৫৫ হাজার ৬৪৬ ভোট।
কিশোরগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থী, ১৩ হাজার ৯৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছে, শেখ মজিবুর রহমান ইকবাল হাঁস প্রতীক নিয়ে ৭৯ হাজার ২১০ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী ধানের শীষের প্রতীক নিয়ে সৈয়দ এহসানুল হুদা হেয়েছে ৬৬ হসজার ১১৮ ভোট।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-) আসনে ধানের শীষের প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী মো. শরীফুল আলম ১ লাখ ৪৩ হাজার ৩৭৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে, প্রার্থী মো. শরীফুল আলম পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৮৯৮ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমিন পেয়েছেন ৪২ হাজার ৫২৫ ভোট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্র গুলোতে দীর্ঘ লাইন দেখা যায়, বিশেষ করে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ ছিল চোখে পড়ার মতো, নতুন বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে ভোটাররা উৎসাহ-উদ্দীপনা নিয়ে ব্যালট পেপারের মাধ্যমে তাদের রায় প্রদান করেন।
নির্বাচন সংশ্লিষ্টদের আশা, নবনির্বাচিত সংসদ সদস্য এলাকার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন, নির্বাচনের বেসরকারি ফলাফল ঘিরে বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস লক্ষ্য করা গেছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন।




























