ডেস্ক রিপোর্ট:
ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা।
এ সময় জেলা প্রশাসন কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে তিনজনকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীক নিয়ে ২ লাখ ৩৪ হাজার ১৪৪ ভোট পেয়ে জয়লাভ করেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলোয়ার হোসেন (জামায়াত) ১ লাখ ৩৭ হাজার ২৮১ ভোট, এ আসনে মোট প্রার্থী ছিলেন ৩ জন।
ঠাকুরগাঁও-২ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী ডা. আব্দুস সালাম ১ লাখ ২১ হাজার ১৭ ভোট পেয়ে জয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা আব্দুল হাকিম (জামায়াত), দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭০৭ ভোট।
ঠাকুরগাঁও-৩ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী জাহিদুর রহমান জাহিদ ১ লাখ ৩২ হাজার ৮৭৬ ভোট পেয়ে জয়লাভ করেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান (জামায়াত), দাঁড়িপাল্লা প্রতীকের পেয়েছেন ৯০ হাজার ৭৬৭ ভোট।
ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে মোট ২০ প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়, এ তিন আসনে মোট ভোটার সংখ্যা ছিল ১২ লাখ ৫ হাজার ৫১৭ জন।
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২