সংবাদ শিরোনাম :
ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বিজয়ী হয়েছে
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী:
- আপডেট সময় : ১২:১৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে

তিমির চন্দ্র দাস,
ক্রাইম রিপোর্টার ফেনী:
ফেনী-৩ (সোনাগাজী ও দাঁগনভূঁঞা) আসনের বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বিজয়ী হয়েছেন।
১২ ফেব্রুয়ারী রাতে ৭৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মনিরা হক, এতে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু।
এসব কেন্দ্রে বিএনপির প্রার্থী পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ২৩০ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ ফখরুদ্দিন ওরফে মানিক পেয়েছেন ৮৪ হাজার ৮১২ ভোট।
এ আসনে মোট ভোটার ৫ লাখ ৮ হাজার ১৯২ জন, মোট প্রার্থী ৯ জন, কেন্দ্র রয়েছে ১৬১টি।




























