ফখরুল আলম সাজু
ঢাকা উত্তরা পূর্ব বিএনএস সেন্টার এলাকায় সেনাবাহিনী যৌথ তল্লাশী চৌকি পরিচালনা করে ম্যাগাজিন ও এ্যামো সহ ০১ টি বিদেশী পিস্তল উদ্ধার করেছে উত্তরা আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা, সে সাথে তারা একজন ভূয়া র্যাব সদস্যকে ও আটক করেছেন।
৯ ফেব্রুয়ারী রবিবার সকাল ১০.৩০ মিঃ হইতে বিকাল ০৩.০০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক একটি যৌথ তল্লাশী চৌকি পরিচালনা করেন।
ঐ সময়ে উত্তরা পূর্ব থানার বিএনএস সেন্টার এলাকায় ০৫ জন যাত্রী সহ একটি মাইক্রোবাসকে স্পট চেকিং এর জন্য থামানো হয়, তাদের মধ্যে সন্দেহ ভাজন ০২ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, বাকী ০৩ জন সন্দেহ ভাজন ব্যাক্তিকে তারা আটক করেন।
আটককৃতরা হলো মোঃ রেজাউল করিম, মোঃ রফিকুল ইসলাম ও মিজু আহমেদ।
র্যাব সদস্যরা জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে তারা র্যাব সদস্যদের ছদ্মবেশে ডাকাতিতে জড়িত ছিলো, তাদের গাড়িতে তল্লাশি চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪টি ৫.৫২ মিঃমিঃ গোলাবারুদ, ১টি ডামি পিস্তল, ২টি পিস্তল কভার, ২টি হাতকড়া, ১টি ওয়াকি টকি, ২টি নকল র্যাব আইডি কার্ড, ৪টি কালো র্যাবের জ্যাকেট, ১টি রিফ্লেক্টিং জ্যাকেট, ১টি হাতুড়ি, ২টি গাড়ীর নকল নাম্বার প্লেট এবং নগদ ২,৬৭০/- টাকা উদ্ধার করা হয়।
র্যাব সদস্যরা জানান, গ্রেফতার কৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আইনি কার্যক্রমের জন্য উত্তরা পূর্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
তারা আরো জানান, বাংলাদেশ সেনাবাহিনী জন নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ, সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে তাদের এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা দক্ষিণ মুগদা পাড়া বিশ্বরোড় সংলগ্নে এলাকার সিঙ্গার গলি সড়কের বেহাল…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রির্পোটার ফেনী: ফেনী জেলায় বর্তমানে তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে,…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা যাত্রাবাড়ী থানা কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে…
স্টাফ রিপোর্টার রংপুর রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডন কে গণসংবর্ধনা…
হাফিজুর রহমান নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬…
This website uses cookies.