ফখরুল আলম সাজু
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট কেন্দ্রে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহারের ওপর কোনো নিষেধাজ্ঞা থাকছে না।
৯ ফেব্রুয়ারী সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান, রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি কাজী জেবেল।
সাক্ষাৎ শেষে আরএফইডি সভাপতি কাজী জেবেল জানান, সাংবাদিকদের দায়িত্ব পালনে মোবাইল ফোনের গুরুত্ব বিবেচনা করে ইসি এই নিষেধাজ্ঞা শিথিলের আশ্বাস দিয়েছে।
তিনি বলেন, আমরা বলেছি এমন সিদ্ধান্ত নির্বাচনের স্বচ্ছতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বাধা সৃষ্টি করবে, কমিশন আমাদের আশ্বস্ত করেছে যে, সাংবাদিকদের ক্ষেত্রে এই বিধি কার্যকর হবে না এবং দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে।
এর আগে রোববার নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করে জানান যে, ভোট কেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণ ভোটারসহ কোনো ব্যক্তি মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।
ইতোমধ্যে এ বিষয় প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন।
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২