মশিউর রহমান
কুমিল্লা জেলা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।
সেনাবাহিনী মোতায়েনের পর থেকেই কুমিল্লা জেলা চান্দিনা উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত টহল, অভিযানিক কার্যক্রম এবং অপরাধ দমনমূলক অপারেশন পরিচালনা করা হচ্ছে, এতে এলাকার অপরাধ চক্র দমন হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি তৈরি হয়েছে।
যৌথবাহিনীর সদস্যরা প্রতিনিয়ত পায়ে হেঁটে গ্রাম পর্যায়ে টহল দিচ্ছেন এবং সাধারণ জনগণের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করছেন, ভোটারদের নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হচ্ছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চান্দিনা উপজেলায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বেসামরিক প্রশাসনের সহায়তায় যৌথবাহিনী অগ্রণী ভূমিকা পালন করছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।
জনসচেতনতা বৃদ্ধি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা তৎপর ও বদ্ধপরিকর বলেও জানানো হয়।
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২