সারাদেশ

ভোট কেন্দ্রে কেউ অপকর্ম করার চেষ্টা করলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে

ফখরুল আলম সাজু

নেত্রকোনা জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, ছাত্র জনতা ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর থেকেই দেশের মানুষ উৎসব মূখর ও শান্তি পূর্ণ পরিবেশে একটি ভোট গ্রহণ অনুষ্ঠানে জন্য উন্মুখ হয়ে আছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে তার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

পুলিশ বিভাগের পক্ষ থেকে আমরা জনগনকে আহবান জানাই, আপনারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসবেন, উৎসব মূখর পরিবেশে আপনারা সারিবদ্ধ ভাবে লাইনে দাঁড়িয়ে আপনাদের পছন্দসই প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাড়িতে ফিরে যাবেন, ভোট কেন্দ্রে আসা যাওয়ার পথে অথবা কেন্দ্রের ভিতরে কেউ কোন ধরনের অপকর্মের চেষ্টা করলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে।

তিনি বলেন, নেত্রকোনা জেলায় ৫টি সংসদীয় আসনে মোট ৬৭৬টি ভোট কেন্দ্রের মধ্যে ১১০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশের বডিওর্ণ ক্যামেরা থাকবে, কেন্দ্রে কেউ অপকর্ম করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

৮ ফেব্রুয়ারী রবিবার বিকালে নেত্রকোনা পুলিশ লাইনস মাঠে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষার্থে গৃহীত নিরাপত্তা মূলক ব্যবস্থা সংক্রান্ত ব্রিফিং প্যারেড শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নেত্রকোণা জেলায় নির্বাচন উপলক্ষে ১৮৯০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ছাড়াও আনসার, বিজিবি, র‍্যাব ও সেনাবাহিনীর পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা জন্য ম্যাজিষ্ট্রেট মাঠে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর ইন-সার্ভিসিং ট্রেনিং সেন্টার এর পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ, মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার সহ অন্যান কর্মকর্তা বৃন্দ।

saju

Recent Posts

মুগদা বিশ্বরোড় সিঙ্গার গলিতে ভাঙ্গা সড়ক, চরম দুর্ভোগে এলাকাবাসী

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা দক্ষিণ মুগদা পাড়া বিশ্বরোড় সংলগ্নে এলাকার সিঙ্গার গলি সড়কের বেহাল…

11 hours ago

ফেনীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে সাধারণ মানুষ

তিমির চন্দ্র দাস, ক্রাইম রির্পোটার ফেনী: ফেনী জেলায় বর্তমানে তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে,…

11 hours ago

রাজধানীতে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম, নিহত ১

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা যাত্রাবাড়ী থানা কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে…

18 hours ago

রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে রসিক প্রশাসককে গণসংবর্ধনা

স্টাফ রিপোর্টার রংপুর  রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডন কে গণসংবর্ধনা…

22 hours ago

বেগমগঞ্জে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব উদযাপন

হাফিজুর রহমান নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে…

23 hours ago

যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১৬

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬…

1 day ago

This website uses cookies.