ব্রেকিং নিউজ

রংপুরে ত্রিমুখী সংঘর্ষ দুজন নিহত, আহত ৬

ফখরুল আলম সাজু

ঢাকা–রংপুর মহাসড়কে বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন।

৬ ফেব্রুয়ারি শুক্রবার সকালে পীরগঞ্জের ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বড় দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম মিজানুর রহমান জানান, সকালে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে রংপুর গামী আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়, এতে ট্রাকটি সড়কের ওপর আংশিক ভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে থাকে।

এ সময় পিছন দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে ধাক্কা দেয়, সংঘর্ষে বাস ও ট্রাক দুটিই দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলেই মুন্নি আক্তার রহিমা (৩০) নামের এক নারী যাত্রীর মৃত্যু হয়, গুরুতর আহত অবস্থায় আব্দুর রাজ্জাক (৫০) কে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়, আহত অন্য ছয়জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়, পরে পুলিশ ও উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পুলিশ নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে, এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখা হচ্ছে।

saju

Recent Posts

মুগদা বিশ্বরোড় সিঙ্গার গলিতে ভাঙ্গা সড়ক, চরম দুর্ভোগে এলাকাবাসী

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা দক্ষিণ মুগদা পাড়া বিশ্বরোড় সংলগ্নে এলাকার সিঙ্গার গলি সড়কের বেহাল…

9 hours ago

ফেনীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে সাধারণ মানুষ

তিমির চন্দ্র দাস, ক্রাইম রির্পোটার ফেনী: ফেনী জেলায় বর্তমানে তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে,…

10 hours ago

রাজধানীতে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম, নিহত ১

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা যাত্রাবাড়ী থানা কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে…

17 hours ago

রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে রসিক প্রশাসককে গণসংবর্ধনা

স্টাফ রিপোর্টার রংপুর  রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডন কে গণসংবর্ধনা…

21 hours ago

বেগমগঞ্জে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব উদযাপন

হাফিজুর রহমান নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে…

22 hours ago

যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১৬

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬…

1 day ago

This website uses cookies.