Header Premium (728×90)

রাজনীতি

বরিশাল কাজিরহাটে দাঁড়িপাল্লার প্রচারণায় বাধা নারী সমর্থকদের হেনস্তা থানায় অভিযোগ

ফখরুল আলম সাজু

বরিশাল-৪ আসনের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার আন্দারমানিক ইউনিয়নের আজিমপুর গ্রামে দাঁড়িপাল্লার প্রচারণাকালে জামায়াতের নারী সমর্থকদের লাঞ্চিত ও হেনেস্তার ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

৩ ফেব্রুয়ারি মঙ্গলবার থানায় ওই অভিযোগ দায়ের করা হয়, আন্দারমানিক ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও শিক্ষক মো. শহিদুল ইসলামের দায়ের করা লিখিত অভিযোগে জানা গিয়েছে, সোমবার বেলা ১১টার আজিমপুর এলাকায় দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল বেশ কয়েজন মহিলা সমর্থক।

তখন হঠাৎ করে সেখানে উপস্থিত হয় ধানের শীষের কর্মী স্থানীয় বেলাল দাই, নাসির মৃধা, দুলাল খান, জুলহাস সিকদার, মফিজ হাওলাদার, শহিদ বিশ্বাস, মুনছুর মিয়া, মনির দেওয়ান, আল আমিন খান, নূরুল ইসলাম, মোজাম হাওলাদার, আলাউদ্দিন আলী রানা, নাসির উজ্জ্বল সহ তাদের ১৫/২০ জন সহযোগী।

অভিযোগে আরো জানা যায় যে, উল্লেখিত ধানের শীষের কর্মীরা দাঁড়িপাল্লার প্রচারণায় বাঁধা দেয়, এক পর্যায়ে তারা নারী সমর্থকদের হেনস্তা ও লাঞ্ছিত করে, আমি শহিদুল তাদের নিষেধ করলে তারা আরও ক্ষিপ্ত হয়ে আমাদের প্রচার কার্যক্রম বন্ধ করতে বাধ্য করে।

শহিদুল ইসলাম বলেন, এসব বাধা দানকারীরা ধানের শীষের প্রার্থী রাজিব আহসানের অনুসারী, তারা অনেক দিন যাবৎ এলাকায় আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে যাচ্ছে, উল্লেখিতরা আমাদেরকে বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ হুমকি প্রদর্শন করেন।

লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীউল হাসান বলেন, অভিযোগের তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

saju

Recent Posts

কুমিল্লায় স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যার, ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেফতার

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা বুড়িচং উপজেলা নোয়াপাড়া এলাকায় লিপি আক্তার (৪০) নামে…

5 hours ago

বাজিতপুর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের…

5 hours ago

ঈশ্বরদীর পদ্মা নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

যখন সময় ডেস্ক রির্পোট: পাবনার ঈশ্বরদীর উপজেলা পদ্মা নদী থেকে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর…

5 hours ago

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আরপিএমপি’র উদ্যোগে গভীর শ্রদ্ধা ও মোনাজাত

স্টাফ রিপোর্টার রংপুর: আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর…

5 hours ago

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেহ ব্যবসার সঙ্গে জরীত ৭জন নারী-পুরুষ আটক

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে দেহ…

6 hours ago

প্রধানমন্ত্রী রাজধানীতে বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, ২ কর্মকর্তা বরখাস্ত

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকার ঈদুল আজহা ২য় দিন প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকটি এলাকার রাস্তায়…

1 day ago

This website uses cookies.