মোঃ মনির মন্ডল,
ক্রাইম রিপোর্টার রাজবাড়ী:
ফরিদপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইবনে ইউসুফের নির্বাচনী প্রচারণা ক্যাম্পে দুর্বৃ*ত্তদের দেওয়া আগুনের ঘটনা ঘটেছে। এতে ক্যাম্পের বিভিন্ন সামগ্রী আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গেছে, ৩ ফেব্রুয়ারি ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে মাগুরা-ঢাকা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃগী এলাকায় তেতুলতলা বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। ক্যাম্পটি কানাইপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফরহাদের উদ্যোগে স্থাপন করা হয়েছিল। জানা গেছে কে বা কারা উক্ত নির্বাচনী ক্যাম্পে আগুন লাগিয়ে দেয়।
এতে একটি নির্বাচনী ব্যানার, একটি টেবিল ও ডেকোরেটরের কাপড় আংশিক ভাবে পুড়ে যায়।
কানাইপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রাজা সেখ ফজরের নামাজ শেষে মৃগী আঙ্গিনা মসজিদ থেকে বের হয়ে ক্যাম্পে আ/গুন জ্বলতে দেখে স্থানীয় লোকজনকে নিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২