ফরিদপুরের সালথা নিজের পেটে নিজেই ছুরি মেরে আত্মহত্যা
- আপডেট সময় : ০৮:২৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

মোঃ মনির মন্ডল
ক্রাইম রিপোর্টার রাজবাড়ী:
মো. জুবায়ের ব্যাপারী (৩০) নামে এক যুবক শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া বাজারে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত জুবায়ের ব্যাপারী সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া গ্রামের আক্কাস ব্যাপারীর ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগসহ নানা শারীরিক জটিলতা ও মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, জুবায়ের কথা বলতে পারতেন না। নানা রোগে ভোগার কারণে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং মাঝে মধ্যে নিজের শরীরে নিজেই আঘাত করতেন। সম্প্রতি তার পেট ফুলে গিয়েছিল এবং তীব্র যন্ত্রণায় ভুগছিলেন।
নিহতের বাবা আক্কাস ব্যাপারী বলেন, আমার ছেলে অনেক রোগে আক্রান্ত ছিল। কয়েকদিন ধরে তার পেটে খুব ব্যথা করত। আমরা ধারণা করছি, পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে সে নিজের পেটে নিজেই ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করেছে।
পুটিয়া বাজারের দোকানদার মুরাদ হোসেন জানান, দোকানে বেচাকেনায় ব্যস্ত থাকার সময় জুবায়ের দোকানে থাকা পেঁয়াজ-মরিচ কাটার একটি ছুরি নিয়ে হঠাৎ নিজের পেটে ঢুকিয়ে দেয়। পরে তার বাবা ঘটনাস্থলে এসে তাকে বাড়িতে নিয়ে যান। কিছু সময় পর তার মৃত্যু হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ও শারীরিকভাবে অসুস্থ ছিলেন। সকালে তিনি নিজেই ছুরি দিয়ে নিজের পেটে আঘাত করেন। এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
























