ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা কারওয়ান বাজারের কাঠপট্টিতে আগুন, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে ৫ ইউনিট চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণের ঘটনায় মূল হোতা দুলাল গ্রেফতার বিসিবির দায়িত্ব নেবেন কি না, জানালেন ইশরাক হোসেন আজ চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান ফেনী সোনাগাজীতে সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে মিষ্টি বিতরণ মন্ত্রিপরিষদের নতুন সচিব ড. নাসিমুল গনি মন্ত্রীপরিষদ সংসদ সদস্য শপথ অনুষ্ঠানে থাকছেন ১২০০ দেশি-বিদেশি অতিথি গণঅধিকারে ফিরছেন না, বিএনপিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত রাশেদ খানের ফেনীতে ভোট কেন্দ্র থেকে জুলাই যোদ্ধাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ধানমন্ডি ৩২ থেকে ঢাবি অধ্যাপক সহ আটক ৫
বিশেষ বিজ্ঞপ্তি ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম... আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো অভিযোগের জন্য জরুরি যোগাযোগ করুন: ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২, ০২-৪৭১১৮৭০৩ এবং মোবাইল নম্বর: ০১৫৫০-০৬৪২২৬ (WhatsApp) ও ০১৫৫০-০৬৪২২৭'-স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

দরজা ভেঙে দেশ বুলেটিন সাংবাদিকের বাসায় দুঃসাহসিক চুরি, লুট ১ লাখ ৭০ হাজার টাকা, সাথে স্বর্ণালংকার

আতাউর রহমান বন্দর উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ১২২ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

আতাউর রহমান
বন্দর উপজেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলেছে এক দুঃসাহসিক চুরির ঘটনা। দেশ বুলেটিন-এর সাংবাদিক মুজাহিদুল ইসলাম-এর বাসায় লোহার দরজা ভেঙে ঢুকে নগদ আনুমানিক ১ লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (আজ) দুপুরে শামসুজ্জোহা স্কুল সংলগ্ন এলাকায় অবস্থিত তার বাসায় এ চুরির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর ভাষ্যমতে, দিনের আলোতে পরিকল্পিতভাবে লোহার দরজা ভেঙে ঘরে প্রবেশ করে চোরচক্র। বাসার আলমারি তছনছ করে নগদ অর্থ নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায় তারা।

ভুক্তভোগী সাংবাদিক মুজাহিদুল ইসলাম জানান, পরিবারের সদস্যরা বাইরে থাকায় চোরেরা নির্বিঘ্নে এ অপকর্ম চালায়। ঘটনার পর তিনি বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে বন্দরে চুরি ও ছিনতাই বেড়ে গেলেও কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। দিনের আলোতে সাংবাদিকের বাসায় এমন চুরি জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।

বন্দর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে।
স্থানীয়রা দ্রুত চোরচক্র গ্রেপ্তার ও এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দরজা ভেঙে দেশ বুলেটিন সাংবাদিকের বাসায় দুঃসাহসিক চুরি, লুট ১ লাখ ৭০ হাজার টাকা, সাথে স্বর্ণালংকার

আপডেট সময় : ১০:৪১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬