ব্রেকিং নিউজ

মুন্সিপাড়ায় অগ্নিকাণ্ডে ১২টি বাড়ি-গোডাউন পুড়ে ভস্মীভূত

নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডে ৯টি বাড়ি ও ৩টি গোডাউন পুড়ে গেছে। প্রাথমিক ক্ষতির পরিমাণ ধারণা করা হচ্ছে কয়েক কোটি টাকা।

(১৭ ফেব্রুয়ারি) শুক্রবার শহরের মুন্সিপাড়ায় কিছুক্ষণের মোড়ে সন্ধ্যায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট তারাগঞ্জ,
সৈয়দপুর ও নীলফামারী ইপিজেট।

স্থানীয় লোকজন জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে কায়সার হোসেনের বাসায় তার মেয়ে তিন্নি (১৮) বৈদ্যুতিক তারে আটকা পড়ে। এ সময় লোকজন জড়ো হয়ে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে তাকে বাঁচিয়ে নেয়। এ ঘটনার কিছু সময় পর পাশের শাহীনের বাসা থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। মুহূর্তে ওই আগুন ছড়িয়ে পড়ে স্থানীয় উকিলের বাড়িতে । সেখান থেকে আগুনের বিস্তার ঘটে একে একে মোট ৯টি বাড়ি পুড়ে যায়। আগুনে পুড়ে যাওয়া বাড়িগুলো ছিল সরকারি রেলওয়ে কোয়াটার। অবৈধ দখলদাররা এগুলোতে গড়ে তোলে ক্ষুদ্র শিল্প কারখানা,মালামাল রাখার গোডাউন, তারপিন গোডাউন, কাপড়, সিলিন্ডার ও তেল জাতীয় কেমিকেল।

স্থানীয় সূত্র জানায়, অবৈধ বিদ্যুৎ সংযোগ করা হয় একটি বাড়িতে। সেখান থেকে পাশের বেশ কয়েকটি বাড়ি বিদ্যুতায়িত হয়। সকালে এ নিয়ে মহল্লায় চিল্লাচিল্লি হয়। ধারণা করা হচ্ছে ওই বাড়ি থেকে আগুনের সূত্রপাত।

ফায়ার সার্ভিসের উপবিভাগীয় কর্মকর্তা মো. এনামুল হক জানান, সৈয়দপুর, তারাগঞ্জ ও উত্তরা ইপিজেডের ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

editor

Recent Posts

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

15 minutes ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

30 minutes ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

1 day ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

1 day ago

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় চারজন…

1 day ago

জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এখনো বাড়ানো…

1 day ago

This website uses cookies.