ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নওগাঁয় ৩ বছরের শিশু সহ একই পরিবারের ৪ জনকে হত্যা মৌলভীবাজার বিদ্যুৎস্পৃষ্টে ওয়াইফাই সার্ভিস কর্মীর মৃত্যু অবশেষে ফুলবাড়ী ও পার্বতীপুরে তৈরি হচ্ছে সংসদ সদস্যর অফিস রংপুরে ডিসি’র সাথে যুবদল-সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সৌজন্য সাক্ষাত প্রান বঙ্গ মিলার্স লিমিটেড এর বিভিন্ন জাতের ধান-গাছ পরিদর্শন রংপুর সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে সতর্ক বিজিবি এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত প্রথম দিনেই অনুপস্থিত ২৭ জন পরীক্ষার্থী পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

বাগেরহাটে গৃহবধূর মরদেহ বাথরুম থেকে উদ্ধার

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ০৮:৫৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফখরুল আলম সাজু

বাগেরহাটে বাথরুম থেকে মুসলিমা খাতুন সীমা (২৮) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৫ই জানুয়ারী রবিবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর গ্রামের নিজ বাড়ির বাথরুম থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মুসলিমা খাতুন সীমা যাত্রাপুর গ্রামের ব্যবসায়ী শেখ আসাদের স্ত্রী, শেখ আসাদের স্থানীয় যাত্রাপুর বাজারে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, তাদের ৬ বছর বয়সি একটি কন্যা রয়েছে।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, রোববার দুপুর ১২টার দিকে ওই গৃহবধূ রান্না ঘরে রান্না করছিলেন, সাড়ে ১২টার দিকে বাথরুমের দরজা দীর্ঘক্ষণ আটকা থাকায় নিহতের মেয়ে তার দাদাকে ডেকে নিয়ে আসেন, পরে তার দাদা উকি দিয়ে পুত্র বধূকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন, পরে বাথরুমের দরজা ভেঙে ভিকটিমকে গলাকাটা অবস্থায় দেখতে পায়।

স্থানীয়রা বাগেরহাট সদর থানায় পুলিশকে খবর পাঠান, পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে, ময়না তদন্তের জন্য বাগের হাট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মরদেহের গলায় ধারালো অস্ত্রের কাটা দাগ ও শরীরে রক্ত রয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাগেরহাটে গৃহবধূর মরদেহ বাথরুম থেকে উদ্ধার

আপডেট সময় : ০৮:৫৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬