ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশী নিহত ডিএমপির উদ্যোগে গুলশানে হেলমেট ভাঙ্গার ব্যতিক্রমী কর্মসূচি রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হযরত শাহজালাল বিমান বন্দরে কোটি টাকার সোনা ও বিদেশী মুদ্রা সহ হজ্ব কাফেলার মোয়াল্লেম আটক জীবননগরে চিকিৎসক সংকট, সেবা থেকে বঞ্চিত মানুষ রংপুর অঞ্চলে কৃষিতে সুবাতাস লেগেছে যৌতুকের দাবিতে নির্যাতন, শৈলকুপায় অন্তঃসত্ত্বা গৃহবধূর বিষপানে মৃত্যু বিসিবি বাপের দোয়া ক্রিকেট বোর্ড, হাসনাত আবদুল্লাহ কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট গাজীপুরে ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়িকে খুন, পুত্রবধূ সহ গ্রেফতার-৩

কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী মোবাশ্বের আলমের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মশিউর রহমান,
কুমিল্লা জেলা প্রতিনিধি:

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে (নাঙ্গলকোট-লালমাই) বিএনপির বিদ্রোহী প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।

মনোনয়ন পত্রের বৈধতা চেয়ে দায়ের করা রিটের প্রেক্ষিতে রবিবার শুনানি শেষে এ আদেশ দেন হাইকোর্ট।

এর আগে মনোনয়ন পত্র নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে মোবাশ্বের আলম ভূঁইয়া হাইকোর্টে রিট আবেদন দাখিল করেন।

গত কয়েক দিনের নাটকীয়তার পর অবশেষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া মনোনয়ন ফিরে পেলেন।

মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন আদালত বৈধ ঘোষণা করায় তার অনুসারী নেতাকর্মীদের মাঝে ঈদের খুশির আমেজ বিরাজ করছে, মনোনয়ন বৈধ হওয়ার খবরে নাঙ্গলকোট উপজেলা সদরে আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা।

এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন আব্দুল গফুর ভূঁইয়া, হলফনামায় দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন করায় তার মনোনয়ন পত্র বাতিল করে হাইকোর্ট।

এ আদেশের বিরুদ্ধে আব্দুল গফুর ভূঁইয়া চেম্বার জজ আদালতে রিট দায়ের করেছেন, সোমবার রিটের শুনানি হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে এ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াসিন আরাফাত দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী মোবাশ্বের আলমের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা

আপডেট সময় : ০৫:০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬