Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

নোয়াখালী ৩ আসনে জাতীয় সংসদ নির্বাচনে দ্বি-মূখী হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

নোয়াখালী জেলা প্রতিনিধি হাফিজুর রহমান

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীক বরাদ্দ হওয়ার পর নোয়াখালীর-৩, সংসদীয় আসনে ৭ জন প্রার্থীর নির্বাচনী প্রচার প্রচারণায় বর্তমানে মুখর হয়ে উঠেছে পাড়া মহল্লাসহ অলিগলি রাজপথ। বেগমগঞ্জ উপজেলায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচার প্রচারণায় নেমেছেন। তবে বৃহত্তর দল আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারনে এবার ভোটের মাঠে বিএনপি ও জামাতের মধ্যে দ্বি-মূখী হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। গত বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ পাওয়ার পর সকাল থেকেই প্রার্থী ও তাদের সমর্থকেরা উপজেলার ১৬টি ইউনিয়ন ও বাণিজ্যকেন্দ্র নিয়ে গঠিত ১টি চৌমুহনী পৌরসভার বিভিন্ন এলাকায় প্রচারণা শুরু করেন। শুক্রবার ছুটির দিনেও সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন প্রার্থীর পক্ষে তাদের দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা দলে দলে ভাগ হয়ে উপজেলার বিভিন্ন এলাকায় কেন্দ্রভিত্তিক প্রচার-প্রচারণা শুরু করেছেন। নোয়াখালী-৩, (বেগমগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু, জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতের সাধারন সম্পাদক মাওলানা মো. বোরহান উদ্দিনসহ মোট ৭ জন প্রার্থী প্রতীদ্বন্দ্বীয় ভোটযুদ্ধে প্রচার-প্রচারণায় নেমেছেন।কয়েকজন ভোটার ও এলাকাবাসী জানান, বিএনপি অধ্যুষিত বেগমগঞ্জে নানা কারণে এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এদিকে, গত বৃহস্পতিবার বিকেলে চৌমুহনী শহরে বিএনপির উদ্যেগে উপজেলা বিএনপির আহ্বায়ক বাবু কামাক্ষ্যা চন্দ্র দাসের নেতৃত্বে ধানের শীষ প্রতিকের পক্ষে লিপলেট বিতরণ, উঠান বৈঠক, মিছিলসহ ব্যাপক গণসংযোগ করা হয়। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. বোরহান উদ্দিন একলাশপুর এলাকায় জুলাই শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এলাকা এলাকায় গিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা যাচ্ছেন। চালিয়েগত শুক্রবার বিকেলে বেগমগঞ্জের ৭নং একলাসপুর ইউপির অনন্তপুর এলাকায় সাবেক ইউপি মেম্বার ও বিএনপি নেতা জামাল উদ্দিন মেম্বার এর নেতৃত্বে ধানের শীষ প্রতিকের পক্ষে অনন্তপুর এলাকায় নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ব্যাপক গণসংযোগ ও মিছিল করেছে। নোয়াখালী-৩,(বেগমগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলুর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে উপজেলা বিএনপির আহবায়ক বাবু কামাক্ষ্যা চন্দ্র দাশ সাংবাদিকদের বলেন, আমাদের প্রার্থীর পক্ষে দলীয় নেতাকর্মীরা দলে দলে ভাগ হয়ে উপজেলার কেন্দ্রভিত্তিক ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচার প্রচারণা শুরু করেছেন। এছাড়া স্বতন্ত্রসহ অন্য দলীয় প্রার্থীরাও লিফলেট হাতে নিয়ে ভোটাদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ ও উঠান বৈঠক করছেন। নোয়াখালী-৩, (বেগমগঞ্জ) এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৭ জন প্রার্থী। তারা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী মো. বরকত উল্লাহ বুলু (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. বোরহান উদ্দিন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. নুর উদ্দিন (হাত পাখা), জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি মনোনীত প্রার্থী মো. সিরাজ মিয়া (তারা), খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মোরশেদ আলম (দেওয়াল ঘড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. রাজিব উদদৌলা চৌধুরী (মোরগ) ও স্বতন্ত্র প্রার্থী শরীফ আহমেদ (ফুটবল)।এ পর্যন্ত উপজেলার নির্বাচনী প্রচারনা কালে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এই আসনে ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার পাঁচ লাখ ১১ হাজার ৭৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৬৯ হাজার ৮৮৬ জন, নারী ভোটার দুই লাখ ৪১ হাজার ৮৬৫ জন। এছাড়া আটজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। মোট ভোটকেন্দ্র ১৬৬টি ও ভোটকক্ষ রয়েছে ১০০৭ টি।

Md Akash Hossain

Recent Posts

ছাগলনাইয়াতে বন্দুক সহ আওয়ামী লীগ নেতা আটক

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী…

11 hours ago

যশোরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ফখরুল আলম সাজু যশোর শহরতলীর বিরামপুর সাইকেল হাট এলাকায় ফিরোজ নামে ১ ব্যাক্তি ৯ বছরের…

12 hours ago

ঢাকা-ফেনী রুটে ১ মাসে ২ দফায় ভাড়া বৃদ্ধি

ফখরুল আলম সাজু ঢাকা-ফেনী রুটে ১ মাসে ২ দফায় ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের মাঝে ক্ষোভ। ঢাকা-চট্টগ্রাম…

12 hours ago

রূপগঞ্জে হামলার শিকার মৎস্য খামারির মৃত্যু, এলাকায় উত্তেজনা

  মোঃ ইসমাইল হোসেন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত মৎস্য খামারি শহিদুল্লাহ মিয়া…

18 hours ago

জেলা গ্রাম আদালতের কার্যক্রমে দ্বিতীয় স্থান অধিকার করছে, ফুলবাড়ী উপজেলার ৭ নং শিবনগর ইউনিয়ন

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধ দিনাজপুর জেলার গ্রাম আদালতের কার্যক্রমে দ্বিতীয় স্থান অধিকার করছে, ফুলবাড়ী…

23 hours ago

প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: সারাদেশের নেয় ফুলবাড়ীতেও উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট…

2 days ago

This website uses cookies.