সংবাদ শিরোনাম :
বিশেষ বিজ্ঞপ্তি ::
ঠাকুরগাঁওয়ে সরস্বতী পুজা
ফখরুল আলম সাজু
- আপডেট সময় : ০৮:২৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

ফখরুল আলম সাজু
ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলায় ২দিন ধরে সরস্বতী পুজা উৎসব অনুষ্ঠিত হয়।
গত ২২ শে জানুয়ারী বৃহস্পতিবার রাত্রি জাগরণ ও ঘট স্থাপন গণপতি পুজা, পুজোর পরে নানা আয়োজনের মধ্যে দিয়ে যেমন -গীতা, কীর্ত্তন,নৃত্য আরতি সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে দিয়ে রাত্রি জাগরণ হয়।
পরদিন ২৩ শে জানুয়ারী শুক্রবার ভোগ পূজা এবং পুজোর পরে খিচুড়ি ও প্রসাদ বিতরণ করা হয়।
তবে পুরাণে দেবী সরস্বতীর পুজো উল্লেখ আছে প্রতিবছরের মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে সরস্বতীর পুজো করে হয়।
উল্লেখ পাওয়া যায়, এই দিন দেবী সরস্বতীর পুজো করলে বিদ্যা ও বুদ্ধি লাভ হয়।আর এ পুজায় সন্তুষ্ট হয়ে দেবী সরস্বতী ভক্ত কে আশীর্বাদ করেন।



























