মোঃ মনির মন্ডল
ক্রাইম রিপোর্টার রাজবাড়ী:
রাজবাড়ীর বালিয়াকান্দি সদর ইউনিয়নের বকচর আদর্শ উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের জন্য পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে।
২০ জানুয়ারী মঙ্গলবার বেলা ১১টায় স্বপ্ন ছোঁয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন উদ্যোগে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে এই পুরস্কার বিতরণ সম্পর্কে ব্যবস্থা নেয়া হয়।
স্বপ্ন ছোঁয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা নূর ইসলামের সভাপতিত্বে, বিভিন্ন বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন, এর মধ্যে বকচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন রায়, সহকারী প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ মন্ডল, নারুয়া জনতা ব্যাংকের ব্যাবস্থাপক অর্জুন মন্ডল, বকচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য জাফর আলী মিয়া, বকচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার জাহান, নাইম বিশ্বাস, জয়নাল আবেদীন, এবং স্বপ্ন ছোঁয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডাঃ আনোয়ার হোসেন উল্লেখযোগ্য। বক্তৃতা শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২