ফখরুল আলম সাজু
ফেনী জেলার পরশুরাম উপজেলার মুহুরী নদী থেকে নাজমা আক্তার (৪৫) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে পরশুরাম উপজেলার বাউরখুমা এলাকার বাঘার ঘাট সংলগ্ন মুহুরী নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়, পরে পরশুরাম থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
নিহত নাম- নাজমা আক্তার উত্তর বাউরখুমা গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায় যে, বুধবার রাত আনুমানিক দুইটার দিকে নাজমা আক্তার মায়ের সঙ্গে ঘুমানোর কথা বলে ঘরের অন্য একটি কক্ষে যান, রাতে তার স্বামী উঠে দেখে নাজমা শাশুড়ির সঙ্গে ঘুমাচ্ছেন, সকালে ঘুম থেকে উঠে তাকে বিছানায় না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন, এক পর্যায়ে তাকে সকাল সাড়ে ১১টার দিকে বাঘার ঘাটে মুহুরী নদীতে তার লাশ ভাসতে দেখা যায়।
নিহতের স্বামী জয়নাল আবেদীন জানান, তার শাশুড়ি বেড়াতে এসে তাদের বাড়িতে অবস্থান করছিলেন, নাজমা ওই রাতেই শাশুড়ির কক্ষে ঘুমিয়ে ছিলেন, সকালে তাকে না পেয়ে খোঁজাখুঁজি করা হয়, পরে নদীতে তার লাশ পাওয়া যায়, জয়নাল আবেদীন পেশায় রাজমিস্ত্রি, তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, মুহুরী নদীতে লাশ ভাসতে দেখা স্থানীয় থানায় ফোন করে জানান নদীতে ভাসতে অবস্থায় একটি লাশ, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে, ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২