সারাদেশ

দীর্ঘ ৪ দিন পর আবারো উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

মোঃ রাব্বী হাসান
দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট পুনরায় বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে আজ।

২১ জানুয়ারি (বুধবার) রাত আনুমানিক ১০টা থেকে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু ব সিদ্দিক জানান, কেন্দ্রের প্রথম ইউনিটের বয়লারের টিউব ফেটে যাওয়ার কারণে গত ১৮ জানুয়ারি সকাল ১১টায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে মেরামত কাজ শেষে বুধবার বিকেলের দিকে বয়লারে ফায়ারিং শুরু করা হয়। নির্দিষ্ট সময় পরে রাত ১০ টার কিছু পূর্বে পুনরায় বিদ্যুৎ উৎপাদনবশুরু হয়।

উল্লেখ্য বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট করে এবং তৃতীয় ইউনিটের উৎপাদন ক্ষমতা ২৭৫ মেগাওয়াট। যান্ত্রিক ত্রুটির কারণে গত ৬ বছর থেকে দ্বিতীয় ইউনিটটি বন্ধ রয়েছে।

বিদ্যুৎ কেন্দ্রের সূত্রে জানা গেছে, বর্তমানে প্রথম ইউনিটটি থেকে প্রতিদিন গড়ে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং ইউনিটটি সচল রাখতে প্রতিদিন প্রায় ৭০০ থেকে ৮০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন হচ্ছে।অপরদিকে, কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটির মেরামত কাজ চলমান রয়েছে। আগামী মার্চ মাসের মাঝামাঝি সময়ে ইউনিটটি পুনরায় উৎপাদনে ফিরতে পারে বলে আশা করা হচ্ছে।

saju

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

19 hours ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

19 hours ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

19 hours ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

20 hours ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

2 days ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

2 days ago

This website uses cookies.