তিমির চন্দ্র দাস
ক্রাইম রিপোর্টার ফেনী:
ফেনী জেলা সদর উপজেলার লালপোল এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ মো. মোস্তফা (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
১৮ জানুয়ারি রবিবার দিবাগত রাত ১টার দিকে ফেনী মডেল থানা এলাকার কালিদহ ইউনিয়নের লালপোলস্থ স্টার লাইন পাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মো. মোস্তফা ফুলগাজী উপজেলার জিএম হাট ইউনিয়ন শ্রী চন্দ্রপুর গ্রামের মৃত আব্দুস সালাম ওরফে আবু বক্করের ছেলে, বর্তমানে তিনি ফেনী পৌরসভার ৮ নং ওয়ার্ডের বারেহীপুর এলাকায় সিরাজ কলোনীতে বসবাস করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় যে, গভীর রাতে লালপোল এলাকায় মোস্তফার গতিবিধি সন্দেহ জনক মনে হলে স্থানীয় জনতা তাকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ সংবাদ দেয়, খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোস্তফাকে নিজেদের হেফাজতে নেয়, এরপর উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালালে আসামির প্যান্টের পকেট থেকে ১০টি নীল রঙের পলি প্যাকেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত প্যাকেট গুলোর মধ্যে ৯টিতে ২০০ পিস করে এবং একটিতে ১৯০ পিস সহ সর্বমোট ১ হাজার ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, জব্দকৃত মাদকের মোট ওজন ১৯৯ গ্রাম, এছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি লাল রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল (রেজি নং-ফেনী-ল-১১-৩৫৮৪) জব্দ করা হয়েছে।
ফেনী মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে, আজ সোমবার দুপুরে সংশ্লিষ্ট মামলার মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হয়। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২