ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা কারওয়ান বাজারের কাঠপট্টিতে আগুন, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে ৫ ইউনিট চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণের ঘটনায় মূল হোতা দুলাল গ্রেফতার বিসিবির দায়িত্ব নেবেন কি না, জানালেন ইশরাক হোসেন আজ চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান ফেনী সোনাগাজীতে সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে মিষ্টি বিতরণ মন্ত্রিপরিষদের নতুন সচিব ড. নাসিমুল গনি মন্ত্রীপরিষদ সংসদ সদস্য শপথ অনুষ্ঠানে থাকছেন ১২০০ দেশি-বিদেশি অতিথি গণঅধিকারে ফিরছেন না, বিএনপিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত রাশেদ খানের ফেনীতে ভোট কেন্দ্র থেকে জুলাই যোদ্ধাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ধানমন্ডি ৩২ থেকে ঢাবি অধ্যাপক সহ আটক ৫
বিশেষ বিজ্ঞপ্তি ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম... আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো অভিযোগের জন্য জরুরি যোগাযোগ করুন: ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২, ০২-৪৭১১৮৭০৩ এবং মোবাইল নম্বর: ০১৫৫০-০৬৪২২৬ (WhatsApp) ও ০১৫৫০-০৬৪২২৭'-স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রাজবাড়ীতে ছাগল চুরি করে পাচারকালে দরুদ আলী নামের সাবেক এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ

মোঃ মনির মন্ডল, ক্রাইম রিপোর্টার রাজবাড়ী:
  • আপডেট সময় : ১০:৩৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ মনির মন্ডল
ক্রাইম রিপোর্টার রাজবাড়ী:

মঙ্গলবার (২০ জানুয়ারি) তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দরুদ আলী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তার বিরুদ্ধে এর আগেও গরু ও মহিষ চুরির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, বিগত আওয়ামী লীগের সময় তিনি ইউপি সদস্য থাকাকালে বিভিন্নভাবে সাধারণ মানুষকে হয়রানি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পাংশা মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার চুরি করা ছাগল পাচারের উদ্দেশ্যে একটি গাড়িতে করে নিয়ে যাচ্ছিলেন দরুদ আলী। এ সময় উপজেলার একটি পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়। পরে চোরাই ছাগলসহ তাকে পাংশা মডেল থানায় নিয়ে আসা হয়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“ছাগল চুরির অভিযোগে সাবেক ইউপি সদস্য দরুদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজবাড়ীতে ছাগল চুরি করে পাচারকালে দরুদ আলী নামের সাবেক এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ

আপডেট সময় : ১০:৩৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬