মোঃ মনির মন্ডল
ক্রাইম রিপোর্টার রাজবাড়ী:
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বালিয়াকান্দি উপজেলা সদরের তালপট্রি মাদ্রাসা মোড় এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। অভিযানে সেনাবাহিনী ও বালিয়াকান্দি থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—
১. মো. নাসির মিয়া (মৃত রুস্তম মিয়ার ছেলে), গ্রাম: মিয়াপাড়া, বালিয়াকান্দি সদর ইউনিয়ন
২. মো. শোভন মোল্লা (রহিম মোল্লার ছেলে), গ্রাম: শ্রীপুর
৩. মো. করিম মিয়া (মৃত কুরবান আলীর ছেলে), গ্রাম: বালিয়াকান্দি
৪. সনজিত (শিশ সমাদ্দারের ছেলে), গ্রাম: উত্তর বালিয়াকান্দি
৫. মো. হাবিব মিয়া (সিদ্দিক মিয়ার ছেলে), গ্রাম: বালিয়াকান্দি
৬. মো. কামরুল ইসলাম (জালাল মিয়ার ছেলে), গ্রাম: জাবরকোল
৭. সাব্বির আহমদ (আ. রহিমের ছেলে), গ্রাম: বালিয়াকান্দি
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী ৭টি পৃথক মামলা দায়ের করা হয়। প্রতিটি মামলায় আসামিদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে অতিরিক্ত ৩ দিনের কা'রা'দণ্ড ভোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের বক্তব্য এ সময় উপজেলা প্রশাসন জানায়, সমাজ থেকে মাদক নির্মূল করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক টোলারগেট, শেরপুর, বগুড়া থেকে প্রকাশিত। প্রধান কার্যালয়: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। সাব-হেড অফিস (অস্থায়ী কার্যালয়): সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২