ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা কারওয়ান বাজারের কাঠপট্টিতে আগুন, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে ৫ ইউনিট চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণের ঘটনায় মূল হোতা দুলাল গ্রেফতার বিসিবির দায়িত্ব নেবেন কি না, জানালেন ইশরাক হোসেন আজ চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান ফেনী সোনাগাজীতে সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে মিষ্টি বিতরণ মন্ত্রিপরিষদের নতুন সচিব ড. নাসিমুল গনি মন্ত্রীপরিষদ সংসদ সদস্য শপথ অনুষ্ঠানে থাকছেন ১২০০ দেশি-বিদেশি অতিথি গণঅধিকারে ফিরছেন না, বিএনপিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত রাশেদ খানের ফেনীতে ভোট কেন্দ্র থেকে জুলাই যোদ্ধাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ধানমন্ডি ৩২ থেকে ঢাবি অধ্যাপক সহ আটক ৫
বিশেষ বিজ্ঞপ্তি ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম... আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো অভিযোগের জন্য জরুরি যোগাযোগ করুন: ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২, ০২-৪৭১১৮৭০৩ এবং মোবাইল নম্বর: ০১৫৫০-০৬৪২২৬ (WhatsApp) ও ০১৫৫০-০৬৪২২৭'-স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ১১:২৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার রংপুর:

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা কমিটির উদ্যোগে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৩ জানুয়ারি) মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরীর রানিবাজারে অবস্থিত সংগঠনের বিভাগীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা শাখার সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব জনাব আলমগীর গনি।

প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব আলমগীর গনি বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা একটি আদর্শ ও অধিকারভিত্তিক সংগঠন। সংগঠনকে গতিশীল করতে হলে সকল ইউনিটকে সক্রিয় রাখতে হবে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নৈতিকতা ও ঐক্য বজায় রেখেই সামনে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, সংগঠনের শক্তি আসে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও পারস্পরিক সহযোগিতা থেকে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন।

তিনি বলেন, রাজশাহী অঞ্চলে সাংবাদিকদের অধিকার রক্ষা ও সাংগঠনিক কাঠামো সুদৃঢ় করতে জেলা ও মহানগর কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাঠপর্যায়ের কার্যক্রমই সংগঠনের প্রকৃত পরিচয় তুলে ধরে।

সভাপতির বক্তব্যে জেলা সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, সংগঠনকে এগিয়ে নিতে সকল সদস্যের আন্তরিকতা ও দায়িত্বশীলতা অপরিহার্য। ঐক্য ও শৃঙ্খলার মাধ্যমে জাতীয় সাংবাদিক সংস্থাকে একটি শক্তিশালী প্ল্যাটফর্মে রূপ দেওয়া সম্ভব।

জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নিয়মিত সভা, প্রশিক্ষণ ও পরিকল্পিত কর্মসূচি গ্রহণ করা হবে। সদস্যদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

এসময় বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক আর.বি.এস পাভেল।

তিনি বলেন, মহানগর কমিটি সবসময় জেলা ও বিভাগীয় নেতৃত্বের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। সাংবাদিকদের বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণই আমাদের অগ্রাধিকার।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক সুরুজ আলী, অর্থ সম্পাদক আল আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক পাভেল ইসলাম মিমুল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসানুজ্জামান হাসান, প্রচার সম্পাদক মিশাল মন্ডল, সহ-দপ্তর সম্পাদক তাইরান আবাবিল হাসান সোহাগ, আইন বিষয়ক সম্পাদক হাসান মৃধা, ওমর আলী, মোঃ মাজেদুল হকসহ জেলা ও মহানগর কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংবাদিকদের অধিকার সংরক্ষণ এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:২৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬