ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক নগরীর আইডিয়াল মোড় সংলগ্ন মহাসড়কে বাসচাপায় ঠিকাদার নিহত খুলনায় নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা বৈশাখের ঝড় ও বজ্রপাতে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশংকা কৃষি জমির টপসয়েল কাটা বাধা দিলেন ইউপি সদস্য রহিম উল্লাহ আমজাদহাটে জনমনে স্বস্তি

গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী নিখোঁজ

স্টাফ রিপোর্টার রংপুর
  • আপডেট সময় : ০২:০২:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ১০৯ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার রংপুর

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে ৩ সন্তানের জননী ১ গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামীর কোনো সন্ধান না পাওয়ায় হত্যাকাণ্ডটি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

এই নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। ঘটনার প্রকৃত রহস্য দ্রুত উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, (১১ জানুয়ারি ) রবিবার গভীর রাতে ভিতরবন্দ ইউনিয়নের ১টি গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। আজ (১২ জানুয়ারি ) সোমবার সকালে ঘরের ভেতরে ওই নারীর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়। মরদেহের গলায় ধারালো অস্ত্রের গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে।

প্রতিবেশী ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, নিহত নারী ও তার স্বামীর মধ্যে প্রকাশ্য কোনো বিরোধ ছিল না। তারা একসঙ্গে মাছের ব্যবসা করতেন এবং পারিবারিকভাবে স্বাভাবিক ও ভালো সম্পর্ক বজায় রেখেছিলেন বলে জানান স্থানীয়রা।

এদিকে স্থানীয়দের ১টি অংশ ধারণা করছেন, এই হত্যাকাণ্ডে ৩য় কোনো পক্ষ জড়িত থাকতে পারে। তাদের মতে, নিহত নারীর স্বামী ঘটনার সঙ্গে যুক্ত নাও থাকতে পারেন। কেউ কেউ এমনও আশঙ্কা করছেন, ঘটনার সময় স্বামীকেও অপহরণ করা হতে পারে অথবা তাকেও হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এসব বিষয় এখনো নিশ্চিত নয়।

খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং নিহত নারীর স্বামীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্তের আগে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী নিখোঁজ

আপডেট সময় : ০২:০২:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬