ব্রেকিং নিউজ

টানা ৩ দিন ধরে মাছের বাজার বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার রংপুর 

নীলফামারীর সৈয়দপুরে চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়ে টানা ৩ দিন ধরে মাছের বাজার বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এতে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা ক্রেতা ও পাইকাররা পড়েছেন চরম ভোগান্তিতে। চাঁদাবাজদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত দোকান না খোলার ঘোষণা দিয়েছেন বাজারের ব্যবসায়ীরা। (১১ জানুয়ারি) রবিবার রাতে সৈয়দপুর শহরের মাছ বাজারে গিয়ে দেখা যায়, সব দোকান বন্ধ। এর আগে বিকেলে চাঁদাবাজির প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে বাজারের ব্যবসায়ীরা বিক্ষোভ করেন।

ব্যবসায়ীদের ভাষ্য, দীর্ঘদিন ধরে শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী ও তার কয়েকজন সহযোগী নিয়মিতভাবে মাছ বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে দৈনিক চাঁদা আদায় করে আসছিলেন। বৃহস্পতিবার বিকেলে তারা চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা তা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তিরা কয়েকজন মাছ ব্যবসায়ীকে মারধর করেন।

ঘটনার পর ব্যবসায়ীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং এর প্রতিবাদে বাজারের সব দোকান বন্ধ রেখে কর্মসূচি শুরু করেন, যা ৩ দিন ধরে চলছে। মাছ ব্যবসায়ী রহমত আলী জানান, ‘আমরা অনেক দিন ধরেই ওয়াকার ও তার সাঙ্গপাঙ্গদের চাঁদা দিয়ে আসছি। কিন্তু এখন দেশের পরিস্থিতি বদলেছে, তাই আর চাঁদা দিতে চাই না। মাছ বিক্রি করে যা আয় হয়, তাতে পরিবার চালানোই কষ্টকর—সেখানে চাঁদা দেব কীভাবে?’

আরেক ব্যবসায়ী নওশাদ হোসেন পলু জানান, ‘চাঁদাবাজির প্রতিবাদ করায় তারা আমাদের মারধর করেছে। আমরা সবাই মিলে এর প্রতিবাদে দোকান বন্ধ রেখেছি এবং থানায় অভিযোগ করেছি। সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত শহরের সব মাছ ব্যবসায়ীর বেচাকেনা বন্ধ থাকবে। আজ আমরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছি, বিচার না হলে আরও বড় আন্দোলনে যাব।’

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, ‘একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। দ্রুতই এর সমাধান করা হবে।’

Md Akash Hossain

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

17 hours ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

17 hours ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

18 hours ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

18 hours ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

2 days ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

2 days ago

This website uses cookies.