ইসলামী যুব আন্দোলন ৪নং আলাইয়ারপুর ইউনিয়ন শাখার কমিটি গঠন সম্পন্ন
- আপডেট সময় : ১২:৪৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান নোয়াখালী জেলা প্রতিনিধি
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর আওতাধীন নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ৪নং আলাইয়ারপুর ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে
হাফেজ মুহাম্মদ হাফিজুর রহমান সভাপতি,
মোঃ ফয়সাল মাহমুদ সহ-সভাপতি
এবং হাফেজ মুহাম্মদ আব্দুল রহিম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
সভায় নেতৃবৃন্দ বলেন, ইসলামী আদর্শ বাস্তবায়ন, যুব সমাজকে নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলা এবং সমাজে ইসলামি আন্দোলনের কার্যক্রমকে আরও বেগবান করাই ইসলামী যুব আন্দোলনের মূল লক্ষ্য। নবগঠিত এই কমিটির মাধ্যমে ৪নং আলাইয়ারপুর ইউনিয়নে সংগঠনের দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় সংগঠনের স্থানীয় দায়িত্বশীল, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।
























