ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা কারওয়ান বাজারের কাঠপট্টিতে আগুন, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে ৫ ইউনিট চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণের ঘটনায় মূল হোতা দুলাল গ্রেফতার বিসিবির দায়িত্ব নেবেন কি না, জানালেন ইশরাক হোসেন আজ চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান ফেনী সোনাগাজীতে সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে মিষ্টি বিতরণ মন্ত্রিপরিষদের নতুন সচিব ড. নাসিমুল গনি মন্ত্রীপরিষদ সংসদ সদস্য শপথ অনুষ্ঠানে থাকছেন ১২০০ দেশি-বিদেশি অতিথি গণঅধিকারে ফিরছেন না, বিএনপিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত রাশেদ খানের ফেনীতে ভোট কেন্দ্র থেকে জুলাই যোদ্ধাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ধানমন্ডি ৩২ থেকে ঢাবি অধ্যাপক সহ আটক ৫
বিশেষ বিজ্ঞপ্তি ::
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম... আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো অভিযোগের জন্য জরুরি যোগাযোগ করুন: ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২, ০২-৪৭১১৮৭০৩ এবং মোবাইল নম্বর: ০১৫৫০-০৬৪২২৬ (WhatsApp) ও ০১৫৫০-০৬৪২২৭'-স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জলঢাকা পৌরশহর এখন যানজটের শহর

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, বুরো চিপ রংপুর বিভাগ
  • আপডেট সময় : ১২:৪৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, বুরো চিপ রংপুর বিভাগ

নীলফামারীর জলঢাকা পৌরশহর এখন যানজটের শহরে পরিণত হয়েছে। প্রতিদিনের অসহনীয় যানজটে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষের, কিন্তু তা নিরসনে কর্তৃপক্ষের নেই কোনো উদ্যোগ । প্রতিদিন দেশের তিনটি স্থল বন্দরের পণ্যবাহী ট্রাকসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার শত শত যানবাহন চলাচল করলেও অব্যবস্থাপনার কারণে যানজটে স্থবির হয়ে পড়ছে জনজীবন। জলঢাকা পৌরশহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগস্থল, এই শহরের প্রধান দুটি সড়ক হচ্ছে ডোমার – ডিমলা জলঢাকা, আর ডালিয়া – জলঢাকা। আর এ দুটি সড়ক ব্যবহার করে পাটগ্রাম-বুড়িমারী, চিলাহাটি ও বাংলাবান্দা স্থলবন্দরের যানবাহন যাতায়াত করে। এছাড়া ডালিয়া, ডোমার, ডিমলা,পঞ্চগড় ও ঠাকুরগাঁও থেকে দেশের দক্ষিণাঞ্চলে যাতায়াতকারী শত শত যানবাহন এই পথেই চলাচল করে। স্থানীয়দের অভিযোগ, সড়কটির দুপাশ প্রশস্ত না হওয়ায় এবং রাস্তায় দুই পাশে যত্রতত্র রিকশা, ভ্যান ও অটোরিকশা দাঁড়িয়ে থাকার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এছাড়াও প্রধান সড়ক দুইটির দুই ধারে ফুটপাত ব্যবস্থা না থাকায় হকাররা সড়কের ওপরই শাক-সবজি ও ফলমূলের দোকান নিয়ে বসছেন। ভ্যান, অটোরিকশা বা সিএনজির জন্য নির্ধারিত কোনো পার্কিং ব্যবস্থা না থাকায় চালকরা যত্রতত্র গাড়ি রাখছেন এলোমেলো ভাবে। ফলে প্রতি মুহূর্তে যানজট লেগেই থাকছে। বিশেষ করে বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত যানজট প্রকট আকার ধারণ করে। আর সন্ধ্যার পর দূরপাল্লার ভারী ট্রাক ও বাসের চাপে প্রধান সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সীমিত জনবল নিয়ে এই পরিস্থিতি সামাল দিতে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।

ভুক্তভোগী পৌরবাসী আজিজার রহমান সহ অনেকেই জানান, শহরের প্রধান সড়ক দুইটি বর্তমানে দুই লেনের, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত সরু। দ্রুত মানুষের দুর্ভোগ লাঘবে এই দুই সড়কটিকে চারলেনে উন্নীত করা এবং অবৈধ দখল দারদের উচ্ছেদ করে যানজটমুক্ত শহর গড়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, যানজট নিরসন ও উন্নয়নের অংশ হিসেবে বাইপাস সড়ক নির্মাণ, জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থা এবং পথচারীদের জন্য ফুটপাত ও বাজার উন্নয়নের পরিকল্পনা রয়েছে। এছাড়া যানবাহনের জন্য সুনির্দিষ্ট পার্কিং ব্যবস্থা করার বিষয়টিও প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জলঢাকা পৌরশহর এখন যানজটের শহর

আপডেট সময় : ১২:৪৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬