রিসাদ হোসেন
দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুর জেলা ছাত্রশক্তি (এনসিপি)-এর নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন তরুণ ছাত্রনেতা মেহেদী হাসান। সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে জেলা পর্যায়ে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এই দায়িত্ব অর্পণ করা হয়।
মেহেদী হাসান ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজপথে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে সম্মুখ সারিতে থেকে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করতে তার অবদান স্থানীয় পর্যায়ে বেশ প্রশংসিত হয়েছে। তার এই ত্যাগের স্বীকৃতিস্বরূপ এবং সাংগঠনিক দক্ষতার কথা বিবেচনা করে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।মেহেদী হাসান দিনাজপুর সরকারি কলেজ,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে (২০২৪-২০২৫) অধ্যায়নরত আছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মেহেদী হাসান জানান, ছাত্রশক্তির নীতি ও আদর্শকে বুকে ধারণ করে তিনি আগামীতে একটি বৈষম্যহীন ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাবেন।
তিনি বলেন, ছাত্রশক্তি শুধু একটি সংগঠন নয়, এটি একটি চেতনা। আমরা চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিরিট নিয়ে দিনাজপুরের সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং দেশ গঠনে নিজেদের উৎসর্গ করতে চাই।
স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…
স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…
হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…
ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…
This website uses cookies.