ঢাকা ১১:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি ডাকাত মাইস্যা গ্রেফতার সোনাগাজীতে বীর মুক্তিযোদ্ধার ঘরে চুরি সুনামগঞ্জের মধ্যনগরে ফসলের বাঁধ কাটতে গিয়ে মাটি চাপায় ১ তরুণের মৃত্যু ঐতিহ্যবাহী গ্রামীণ চড়ক মেলা অনুষ্ঠিত মুগদা–মান্ডা–মানিকনগর মাদকের স্বর্গরাজ্য,হাত বাড়ালেই মিলছে বিভিন্ন ধরনের মাদক, থানায় অভিযোগের পাহাড় নব প্রত্যয়ে জীবনকে পুনরারম্ভ করার এক অন্তর্লীন প্রেরণা জাগায় চৈত্র সংক্রান্তি বগুড়ার শেরপুর বরাদ্দকৃত কম্বল বিতরণ না করে আত্মসাৎ এর চেষ্টা। ফুলগাজীতে চুরির ঘটনায় ১ জন গ্রেফতার গণভোটের গণরায় বাস্তবায়ন ও জ্বালানি তেলের সংকট সমাধানের দাবিতে বিক্ষোভ মিছিল অনলাইন জুয়া ও ক্যাসিনোর সহজলভ্যতা ভয়াবহ সামাজিক সংকটে রূপ নিচ্ছে : রংপুরে অনলাইন জুয়া-ক্যাসিনো বন্ধের দাবি

কুমিল্লা চান্দিনায় ফেনীগামী যাত্রীবাহী বাস উল্টে নিহত-৭

মশিউর রহমান কুমিল্লা জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৩৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মশিউর রহমান
কুমিল্লা জেলা প্রতিনিধি:

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ফেনীগামী স্টার লাইন কোম্পানীর একটি যাত্রীবাহী বাস সড়কে উল্টে গেছে, এতে বাসটিতে থাকা সাতজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ৩৫ জন।

৮ জানুয়ারি বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার ইলিয়াটগঞ্জ এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর আনন্দপুর এলাকার মজিবুল হক মজুমদারের ছেলে সাইদুল হক মজুমদার (৩৪) এবং নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরফকিরা এলাকার মৃত আবুল বাশারের ছেলে আরমান হোসেন (১৬) এবং অন্য যারা নিহত হয়েছে তার নাম ও পরিচয় এখনো জানা যায়নি।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার তীরচর এলাকায় ইউটার্নের সামনে হঠাৎ নিয়ন্ত্রণ হারায় ফেনীগামী যাত্রীবাহী স্টার লাইন বাসটি, এসময় বাসটি চট্টগ্রামমুখী লেন থেকে ইউটার্ন পার হয়ে ঢাকা মুখী লেনে উল্টে পড়ে, এতে ঘটনাস্থলেই ২ জন যাত্রীর মৃত্যু হয়, আহত হন অন্তত ১০ জন, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি রুহুল আমিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটিকে উদ্ধার করে, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন, তারা উভয়ে বাসটির যাত্রী ছিলেন, চালক বা হেলপারকে পাওয়া যায়নি, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লা চান্দিনায় ফেনীগামী যাত্রীবাহী বাস উল্টে নিহত-৭

আপডেট সময় : ১১:৩৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬